weather ৩৩.৮২ o সে. আদ্রতা ৫৮% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ৫

প্রকাশ : ১৮-০৯-২০২৫ ২২:৩৫

ছবি : সংগৃহীত

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এ সময় আরো অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে সদর উপজেলার আলোকবালীতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নিহত ইদন মিয়া (৫৫) মুরাদনগর গ্রামের বাসিন্দা। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে ইদন মারা যান। আহত অন্য পাঁচজন নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেঘনা নদী থেকে বালু উত্তোলন এবং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী ও বহিষ্কৃত সদস্যসচিব আব্দুল কাইয়ুম মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এসব বিরোধের জেরে কয়েক দিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

বৃহস্পতিবার ভোরে দুই পক্ষের সমর্থকেরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। স্থানীয়রা জানিয়েছেন, বিএনপির দুই পক্ষের সঙ্গেই আওয়ামী লীগের কিছু নেতা-কর্মীও রয়েছেন।

আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী বলেন, বিএনপির বহিষ্কৃত সদস্যসচিব কাইয়ুমের নেতৃত্বে ভাড়াটে সন্ত্রাসী ও কিছু আওয়ামী লীগ কর্মীর সহায়তায় এই হামলা চালানো হয়। এলাকাবাসী তাদের প্রতিরোধের চেষ্টা করে।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে পূর্ববিরোধের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুজন চন্দ্র সরকার বলেন, ঘটনার বিস্তারিত জানতে তদন্ত শুরু করছে পুলিশ। পরে বিস্তারিত জানানো হবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার