weather ৩২.৯৯ o সে. আদ্রতা ৬৬% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুদকে অভিযোগ জমা দিলেন এনসিপি নেতা হাসনাত ও সারজিস

প্রকাশ : ১০-০৪-২০২৫ ০৩:৪৪

ফাইল ছবি

সিনিয়র রিপোর্টার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশের উত্তর ও দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করে বেশ কিছু অভিযোগ জমা দিয়েছেন।

বুধবার (৯ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে দুদক কার্যালয় থেকে বের হলে সাংবাদিকরা তাদের কাছে বিষয়টি জানতে চান। তবে তারা কার বিরুদ্ধে কী অভিযোগ দিলেন সেটা জানাতে অপারগতা প্রকাশ করেন।

দুদক চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ শেষে হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা কিছু লিখিত অভিযোগ নিয়ে এসেছিলাম। সেগুলো জমা দিয়েছি। অভিযোগগুলো কনফিডেন্সিয়াল তাই বলা যাচ্ছে না।  

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, ‘আমরা কিছু অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনে এসেছি। আমাদের অভিযোগগুলো আমরা লিখিতভাবে জানিয়েছি।’

তবে কার বিরুদ্ধে কী অভিযোগ দিলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইটস ভেরি কনফিডেনসিয়াল (অত্যন্ত গোপনীয় বিষয়)। এখন কনফিডেনসিয়াল বিষয় বলে দিলে তো আর কনফিডেনসিয়াল থাকলো না। তাছাড়া তখন অপরাধীরা সতর্ক হয়ে যাবে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিপির আরেক নেতা সারজিস আলম বলেন, ‘অতীতে দুদককে ব্যবহার করে অনেকে সাম্রাজ্য গড়ে তুলেছে। অনেক সাধারণ মানুষকে বিনা অপরাধে হয়রানি করা হয়েছে। এখন আমরা সেটি প্রত্যাশা করি না। আমাদের কিছু অভিযোগ ছিল, সেটি আমরা লিখিতভাবে জানিয়েছি। সেটা জানাতেই আমরা দুদকে এসেছি। তাই এর বেশি কিছু এখন বলছি না।’



পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার