weather ৩৪.৯৯ o সে. আদ্রতা ৫১% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুটি দোষের কথা স্বীকার করলেন রুমিন ফারহানা

প্রকাশ : ৩১-০১-২০২৬ ১১:৪৯

ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা নিজের দুটি ‘দোষের’ কথা উল্লেখ করে বলেছেন, তিনি যা বলেন, তা-ই করেন এবং তিনি স্বভাবগতভাবে রাগী। তার মতে, এই দুটি বিষয় অনেকের পছন্দ না হলেও বাস্তব রাজনীতিতে এগুলো এড়ানো যায় না।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার তেলিকান্দি গ্রামে এক নির্বাচনী জনসভায় রুমিন ফারহানা বলেন, ‘আমার দুটো দোষ আছে। এক হলো, আমি যা বলি আমি তাই করি। মানুষ মিষ্টি কথা শুনতে চায়, সেটা আমি পারি না। আর দুই হলো, আমি একটু রাগি মানুষ। রাগি না হলে এ দেশে কাজ করা যায় না।’

তিনি আরো বলেন, ‘সেদিন যদি ধমক না দিতাম, তাহলে আমার কর্মীদের সঙ্গে খারাপ আচরণ করা হতো। ওই দিন শুধু বুঝিয়ে দিয়েছি যে প্রয়োজনে আমি কঠোর হতে পারি।’

একই সভায় তিনি বলেন, ‘আমি চাইলে মহিলা কোটায় সংসদ সদস্য হতে পারতাম। কিন্তু নির্বাচিত হয়ে এলে অনেক কাজ করা সম্ভব। সে কারণেই এত কষ্ট করছি।’

এর আগে বিকালে সরাইল উপজেলার জয়ধর কান্দি এলাকায় আরেকটি নির্বাচনী জনসভায় রুমিন ফারহানা ভোটারদের উদ্দেশে বলেন, শুধু প্রতীক নয়, প্রার্থীর যোগ্যতা দেখেই ভোট দিতে হবে। তার ভাষায়, ‘মার্কা ভালো, সেটা ঠিক। কিন্তু প্রার্থীকে ভুলে গেলে চলবে না। যোগ্যতা, সততা ও সাহস আছে কি না—এগুলো দেখতে হবে। একা লড়াই করার মতো নেতা না হলে কাজ হবে না।’

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন রুমিন ফারহানা। তবে দলটি জোটসঙ্গী জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি জুনায়েদ আল হাবীবকে প্রার্থী করায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। এ কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার