weather ৩৪.৯৭ o সে. আদ্রতা ৫১% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

প্রকাশ : ৩০-১১-২০২৫ ০৭:৪৯

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
বিয়ের পিঁড়িতে বসলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। শনিবার (২৯ নভেম্বর)  বিকালে দীর্ঘদিনের সঙ্গী জডি হেইডনের (৪৬) সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। অস্ট্রেলিয়ার গণমাধ্যমে এ খবর ফলাও করে প্রচার করা হয়েছে। এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

আলবানিজ একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছেন, আমাদের পরিবার এবং নিকটতম বন্ধুদের সামনে আমাদের ভবিষ্যৎ জীবন একসঙ্গে কাটানোর জন্য আমাদের ভালোবাসা এবং প্রতিশ্রুতি ভাগ করে নিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।
 
জানা যায়, অস্ট্রেলিয়ার ক্যানবেরায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘দ্য লজ’-এর সবুজ চত্বরে বিয়ের অনুষ্ঠান হয়। কঠোর গোপনীয়তা রক্ষা করে আয়োজিত অনুষ্ঠানে শুধু দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ কিছু বন্ধু উপস্থিত ছিলেন। অস্ট্রেলিয়ার ইতিহাসে এটি একটি বিরল ঘটনা। 

এর আগে, দেশটিতে কোনো প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকাকালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার নজির নেই।

মার্কিন গায়ক বেন ফোল্ডসের বিখ্যাত গান ‘লাকিয়েস্ট’-এর সুরের মূর্ছনায় বাবা বিল ও মা পলিন হেইডনের হাত ধরে বিয়ের মঞ্চে আসেন কনে জডি হেইডন। তবে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল তাদের পোষা কুকুর টোটো। নবদম্পতির বিয়ের আংটি বহন করে নিয়ে আসে কুকুরটি। আনুষ্ঠানিকতা শেষে স্টিভি ওয়ান্ডারের কালজয়ী গান ‘সাইন্ড, সিলড, ডেলিভারড আই অ্যাম ইয়োরস’-এর তালে তালে নবদম্পতি বিবাহস্থল ত্যাগ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক জ্যেষ্ঠ সদস্য। এ ছাড়া বিরোধীদলীয় নেত্রী সুসান লিও নবদম্পতিকে উষ্ণ অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রথম পক্ষের সন্তান নাথান আলবানিজও উপস্থিত ছিলেন।

২০১৯ সালে কারমেল তেববাটের সঙ্গে আলবানিজের ১৯ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটেছিল।

জানা গেছে, জাঁকজমকপূর্ণ এ আয়োজনের সম্পূর্ণ খরচ ব্যক্তিগতভাবে বহন করা হয়েছে। রাষ্ট্রীয় কাজের চাপ সামলে আগামী সোমবার থেকে শুক্রবার পর্যন্ত অস্ট্রেলিয়ার ভেতরেই কোনো এক মনোরম স্থানে সংক্ষিপ্ত মধুচন্দ্রিমায় সময় কাটাবেন এ নবদম্পতি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার