weather ৩৩.৮২ o সে. আদ্রতা ৫৮% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুর পৌঁছেছে লিমনের মরদেহ, বাদ মাগরিব জানাজা

প্রকাশ : ০৪-০৫-২০২৬ ১৮:৩৭

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় খুন হওয়া বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন। ছবি : সংগৃহীত।

পিপলসনিউজ ডেস্ক
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় খুন হওয়া বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ জামালপুরে পৌঁছেছে। 

সোমবার (৪ মে) বিকেল ৩টা ১৭ মিনিটে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইতলা ইউনিয়নের লালডোবা এলাকায় তার নিজ বাড়িতে অ্যাম্বুলেন্সে মরদেহটি পৌঁছায়।

তার গ্রামের বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফনের জন্য কবর প্রস্তুত করা সম্পন্ন হয়েছে। আজ বাদ মাগরিব লালডোবা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পরিবারিক কবরস্থানে লিমনকে দাফন করা হবে।

ইতোমধ্যে লিমনকে শেষবারের মত দেখতে নিহতের স্বজনরা গ্রামের বাড়িতে আসতে শুরু করেছে। এই হত্যাকাণ্ডের বিচার দাবি করছেন তারা।

নিহত লিমনের বড় চাচা মাহবুবুর রহমান বলেন, আমাদের প্রদীপ ছিল লিমন। তাকে উচ্চ শিক্ষার জন্য পাঠানো হয়েছে। কিন্তু সে যে লাশ হয়ে আসবে তা মানতে পারছি না। 

প্রসঙ্গত, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি ছাত্র ছিলেন ২৭ বছরের তরুণ লিমন। গত ১৬ এপ্রিল তিনি এবং বৃষ্টি নামের আরেক শিক্ষার্থী নিখোঁজ হন। 

এ ঘটনায় লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুগারবিয়েহকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে, ২৪ এপ্রিল ফ্লোরিডার একটি ব্রিজের কাছ থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয়। এর দুদিন পর ২৬ এপ্রিল জেলেরা পাশের একটি জঙ্গল (ম্যানগ্রোভ) থেকে বৃষ্টির মরদেহের খণ্ডিত অংশ খুঁজে পায়।

পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার