weather ৩৪.৯৯ o সে. আদ্রতা ৫১% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছয় বছর পর জানা গেল অপুর বিচ্ছেদের খবর

প্রকাশ : ১৫-১২-২০২৫ ১০:১৬

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
সংবাদ পাঠিকা মমরেনাজ মোমকে ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেতা রাশেদ মামুন অপু। বিশ্ববিদ্যালয়ে পড়াকালে প্রেম হয় তাদের। তারপর বিয়ে ও সংসার। কিন্তু তাদের সংসার বহুদিন আগেই ভেঙেছে। সামাজিক মাধ্যমে বিষয়টি জানিয়েছেন অভিনেতা নিজেই। 

ঘর ভেঙেছিল ছয় বছর আগেই। দুজনের সিদ্ধান্তেই ঘটে এ ঘটনা। সামাজিক প্রতিবন্ধকতা, ভয়, দ্বিধার চিন্তা করে গোপন রাখেন তাদের এই সিদ্ধান্ত। কিন্তু এই গোপনীয়তাই তাদের জন্য যন্ত্রণাদায়ক হয়ে উঠছিল। রবিবার (১৪ ডিসেম্বর) সামাজিক মাধ্যমে সেসবই খোলাসা করলেন অভিনেতা। 

অভিনেতা লেখেন, ‘অবশেষে ঈশ্বর ক্ষমা করলেন। সামাজিক প্রতিবন্ধকতা, ভয়, দ্বিধার জন্য দীর্ঘ ছয় বছরের বিচ্ছেদ চেপে রাখার সিদ্ধান্ত দুই জন মিলে নিয়েছিলাম। গোপনীয়তা বিষয়টি খুবই যন্ত্রণাদায়ক হয়ে উঠেছিল দুজনের জন্যই। তাই দুজনেরই সিদ্ধান্তে আমরা বিষয়টি পরিষ্কার হতে চাই। এখন খুব আন্তরিক ভাবে দুজনের সিদ্ধান্তেই আমরা বিষয়টি প্রকাশ্যে আনছি। বিচ্ছেদ মানেই ধংস নয় শেষ হয়ে যাওয়া নয়।’

অপুর এই পোস্ট প্রকাশের পর রীতিমতো মন ভাঙে অভিনেতার ভক্তদেরও। যদিও পোস্টটি দেওয়ার পর সাময়িক সরিয়ে রেখেছিলেন অভিনেতা। 

জানা গেছে, অপু ও মমরেনাজের সংসারে এক ছেলে রয়েছে। সেই ছেলে অপুর সঙ্গে থাকবে বলে জানা গেছে।

অভিনয়ে এসে রাজশাহীর আঞ্চলিক ভাষায় সংলাপ বলে দ্রুত জনপ্রিয়তা লাভ করেন রাশেদ মামুন অপু। সেই থেকে নিয়মিতভাবে নাটক ও সিনেমায় অভিনয় করে চলেছেন এবং নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিচ্ছেন। সম্প্রতি তিনি  শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমায় কাজ করবেন বলে চুক্তিবদ্ধ হয়েছেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার