weather ৩৩.৯৯ o সে. আদ্রতা ৬৬% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশ : ০৩-০৭-২০২৫ ২০:৪১

ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ইব্রাহিম বাবু (৩২) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার (২ জুলাই) দুপুরে সীমান্তের ৭৯ নম্বর আন্তর্জাতিক মেইন পিলারের প্রায় ২০০ গজ ভেতরে এ ঘটনা ঘটে। 

নিহত ইব্রাহিম বাবু দামুড়হুদার ঝাঁঝাডাঙ্গা গ্রামের নূর ইসলামের ছেলে। তার পরিবারের দাবি, ইব্রাহিম কৃষক। তিনি কোনো চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন না।

নূর ইসলাম বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে আমার ছেলে বাবুসহ চার-পাঁচজন গরুর জন্য ঘাস কাটতে সীমান্তসংলগ্ন গালার মাঠে যায়। অসাবধানতাবশত তারা সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়ে। এ সময় ভারতের নদীয়া জেলার গেদে ক্যাম্পের বিএসএফ সদস্যরা ৭৯ নম্বর পিলারের কাছাকাছি গুলি ছোড়ে। গুলিতে বাবু ঘটনাস্থলেই প্রাণ হারায়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ তিতুমীর বলেন, আমরা নিহতের গ্রামে গিয়ে তার পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, বাবু অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়েছে। বিজিবি-বিএসএফ পর্যায়ে আলোচনা চলছে। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ ফেরত আনার ব্যবস্থা করা হচ্ছে।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই ভারতের ৩২ ব্যাটালিয়নের বিএসএফ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা জানিয়েছেন, একটি স্বর্ণ চোরাকারবারি দলের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় একজন গুলিবিদ্ধ হয়েছে। নাজমুল হাসান বলেন, আমরা আনুষ্ঠানিকভাবে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার