weather ৩৩.৮২ o সে. আদ্রতা ৫৮% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চিত্রনায়িকা মিষ্টি জান্নাত বিয়ে করেছেন?

প্রকাশ : ৩০-১০-২০২৫ ২৩:২৮

ছবি : সংগৃহীত

বিনোদন প্রতিবেদক
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। আলোচনায় থাকতে পছন্দ করেন তিনি। ফেসবুকে নানা রকম পোস্ট দিয়ে তিনি অনেক সময় কৌতুহলেও ফেলে দেন। সম্প্রতি তেমনই একটি ঘটনা ঘটেছে।

প্রায় আট ঘণ্টা আগে মিষ্টি জান্নাত তার ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করেছেন। সবাইকে চমকে দিয়ে তিনি লিখেছেন, ‘গট ম্যারিড’।

এই পোস্টের পর মন্তব্যের ঘর ভরে গেছে অভিনন্দনে। সবাই তাকে নতুন জীবনে প্রবেশের জন্য শুভকামনা আর অভিনন্দন জানাচ্ছেন।

কেউ কেউ পাত্রের পরিচয় জানতে চেয়েছেন। তবে মন্তব্যের ঘরে অভিনেত্রীকে কোনো উত্তর দিতে দেখা যায়নি।

জানা গেছে, নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়ে কাজ করছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। সায়মন তারিক পরিচালিত ‘বিবর’ ছবিতে কাজ করছেন তিনি। এতে শিপন মিত্রের সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন।
 
এ ছবির রেশ কাটতে না কাটতেই আরও একটি সিনেমার খবর দিলেন এ নায়িকা। নতুন সিনেমার নাম ‘আত্মঘাতী’। পরিচালনা করছেন সজল আহমেদ।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার