weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৩% , বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজা যুদ্ধ বন্ধে চুক্তি করার কথা জানাল হামাস

প্রকাশ : ০৯-১০-২০২৫ ২১:০৫

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
হামাস বলেছে, চলতি সপ্তাহে মিসরে ইসরায়েলের সঙ্গে পরোক্ষ আলোচনায় তারা একটি চুক্তিতে পৌঁছেছে। এ চুক্তিতে গাজায় চলমান যুদ্ধের অবসান ঘটানোর কথা বলা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) এমন ঘোষণা দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি।

এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, গাজায় যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তিসংক্রান্ত তার ২০ দফা পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে একমত হয়েছে হামাস ও ইসরায়েল।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে লেখেন, ‘আমি অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা করছি, ইসরায়েল ও হামাস—উভয়ে আমাদের শান্তি পরিকল্পনার প্রথম ধাপে সই করেছে।’

হামাস এক বিবৃতিতে বলেছে, তারা এমন এক চুক্তিতে পৌঁছেছে, যা গাজায় যুদ্ধের অবসান ঘটাবে। পাশাপাশি দখলদার ইসরায়েলি বাহিনী প্রত্যাহার, মানবিক সহায়তা প্রবেশ ও বন্দী বিনিময়ের পথ সুগম করবে।

সংগঠনটি মার্কিন প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছে, তিনি যেন ইসরায়েলকে এই চুক্তি পুরোপুরি বাস্তবায়নে বাধ্য করেন। ইসরায়েলকে যেন কোনোভাবেই তা এড়িয়ে যাওয়ার বা বিলম্ব করার সুযোগ দেওয়া না হয়।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে হামাস জানিয়েছে, তারা যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েলে বন্দী ফিলিস্তিনিদের একটি তালিকা ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে দিয়েছে। তালিকাটি এখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে। অনুমোদন মিললে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

লোডশেডিংয়ের কারণে সিসি ক্যামেরায় ধরা পড়েনি কোনো ফুটেজ লোডশেডিংয়ের কারণে সিসি ক্যামেরায় ধরা পড়েনি কোনো ফুটেজ সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইল পল্লী বিদ্যুৎ হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইল পল্লী বিদ্যুৎ গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার