weather ৩০.০৫ o সে. আদ্রতা ৭৪% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় গুলি করে সাংবাদিককে হত্যা

প্রকাশ : ১৯-১২-২০২৫ ১২:৩৫

ছবি : সংগৃহীত

খুলনা ব্যুরো
খুলনার ডুমুরিয়া উপজেলার শলুয়া বাজারে দুর্বৃত্তের গুলিতে ইমদাদুল হক মিলন (৪৫) নামের এক সাংবাদিক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শলুয়া বাজারে এ ঘটনা ঘটে। এ সময় দেবাশীষ নামের আরেক পশু চিকিৎসক মাথায় গুলিবিদ্ধ হন। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিলন খুলনার বর্তমান সময় ডটকম নামের একটি অনলাইন পোর্টালের সাংবাদিক। আড়ংঘাটা প্রেসক্লাবের সেক্রেটারি ছিলেন তিনি। 
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মিলন শলুয়া বাজারের জনতা ব্যাংকের পাশে চায়ের দোকানে বসে ছিলেন। রাত সাড়ে নয়টার দিকে দুইটি মোটরসাইকেলে চারজন দুর্বৃত্ত এসে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আহমেদ বলেন, আমরা অপরাধীদের ধরতে অভিযান শুরু করেছি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

কেএমপির উপপুলিশ কমিশনার সুদর্শন কুমার রায় বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইল পল্লী বিদ্যুৎ হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইল পল্লী বিদ্যুৎ গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার ‘গ্যাস টিমটিম করে আসে, রান্না শেষ হওয়ার আগেই চলে যায়’ ‘গ্যাস টিমটিম করে আসে, রান্না শেষ হওয়ার আগেই চলে যায়’ বরখাস্ত হলেন বিপ্লব, ইকবাল, সুদীপ, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত হলেন বিপ্লব, ইকবাল, সুদীপ, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড