weather ৩৪.৯৭ o সে. আদ্রতা ৫১% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খাশোগি হত্যাকাণ্ডের বিষয়ে কিছু জানতেন না সৌদি যুবরাজ : ট্রাম্প

প্রকাশ : ১৯-১১-২০২৫ ২২:২৬

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ২০১৮ সালে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড সম্পর্কে কিছুই জানতেন না। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) তিনি ওয়াশিংটনে যুবরাজকে স্বাগত জানিয়ে এ মন্তব্য করেন।

ট্রাম্পের বক্তব্য ২০২১ সালে প্রকাশিত মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে সাংঘর্ষিক। সেই প্রতিবেদনে বলা হয়েছিল, যুবরাজ খাশোগিকে গ্রেপ্তার বা হত্যা করার পরিকল্পনায় অনুমোদন দিয়েছিলেন।

যুবরাজ মোহাম্মদ বিন সালমান এ অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, সৌদি আরব খাশোগি হত্যাকাণ্ড ঠিকঠাক তদন্ত করেছে। খাশোগি হত্যাকাণ্ড নিয়ে ওয়াশিংটন ও রিয়াদের সম্পর্কে টানাপোড়ন চলছিল। 

হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বলেন, খাশোগির হত্যাকাণ্ডের ব্যাপারে যুবরাজ কিছুই জানতেন না। আমাদের অতিথিকে বিব্রত করার দরকার নেই। এ প্রসঙ্গে যুবরাজ বলেন, হত্যাকাণ্ডটি বেদনাদায়ক ও  বড় ভুল, তবে সৌদি আরব যথাযথ পদক্ষেপ নিয়েছে।

২০২১ সালের মার্কিন গোয়েন্দা প্রতিবেদন প্রকাশের সময় সৌদি আরব সেটিকে নেতিবাচক, মিথ্যা ও অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করে। যুক্তরাষ্ট্র ওই সময় কয়েকজন সৌদি কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল। তবে যুবরাজের বিরুদ্ধে সরাসরি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

মঙ্গলবার যুবরাজের সঙ্গে সাক্ষাতে ট্রাম্প পারমাণবিক সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে সৌদি বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। যুবরাজ জানান, যুক্তরাষ্ট্রে সৌদি বিনিয়োগ ৬০০ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে এক ট্রিলিয়ন ডলার করা হচ্ছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের উন্নত এফ-৩৫ যুদ্ধবিমান কিনবে সৌদি আরব।

খাশোগির স্ত্রী হানান এলাত্র এক্স-এ যুবরাজের কাছে প্রকাশ্য ক্ষমা ও ক্ষতিপূরণ দাবি করেছেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার