weather ৩৩.৮২ o সে. আদ্রতা ৫৮% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে অভিযানে আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশ : ১৩-০৬-২০২৬ ১৯:৩৩

খাগড়াছড়িতে পুলিশের অভিযানে গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের চার নেতাকর্মী। ছবি : সংগৃহীত।

খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে পুলিশ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার রাতে ও শনিবার ভোরে সদর ও মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তের অংশ হিসেবে শুক্রবার রাত আড়াইটার দিকে সদর উপজেলার সিঙ্গিনালা এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় খাগড়াছড়ি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল জলিল (২৮) এবং সাধারণ সম্পাদক ছোটন বড়ুয়াকে (৩০) গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া শুক্রবার মাটিরাঙ্গা থানার সহযোগিতায় তাইন্দং এলাকায় অভিযান চালিয়ে আমতলী ইউনিয়নের আওয়ামী লীগের সক্রিয় সদস্য আনোয়ার হোসেনকে (৩৮) গ্রেপ্তার করা হয়।

শনিবার মাটিরাঙ্গা উপজেলার আব্বাস সরদারপাড়া এলাকায় আরেকটি অভিযানে তাইন্দং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ মজুমদারকে (৬০) গ্রেপ্তার করা হয়।


খাগড়াছড়ি সদর থানার ওসি কায় কিসলু বলেন, চারজনকে সদর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। মামলাটি ১১ জুন করা হয়।

গ্রেপ্তার ছোটন বড়ুয়া ও আব্দুল জলিলের বিরুদ্ধে ২০২৪ সালে খাগড়াছড়ি সদর থানায় আরও দুটি মামলা রয়েছে। এসব মামলায় তাদের বিরুদ্ধে দাঙ্গা, ভাঙচুর, অগ্নিসংযোগ, চাঁদাবাজি ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

পিলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার