weather ৩৪.৯৯ o সে. আদ্রতা ৫১% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যারিবীয় দ্বীপ সেন্ট বার্থেলেমিতে আটকা ডিক্যাপ্রিও

প্রকাশ : ০৫-০১-২০২৬ ১২:৪০

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে রাজধানী কারাকাস থেকে তুলে নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নেওয়ার পর কিছু এলাকায় বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর প্রভাব পড়েছে হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিওর ওপর।

এই নিষেধাজ্ঞার কারণে ক্যারিবীয় দ্বীপ সেন্ট বার্থেলেমিতে আটকা পড়েন ডিক্যাপ্রিও। ফলে ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত পাম স্প্রিংস চলচ্চিত্র উৎসবের গালা অ্যাওয়ার্ডসে উপস্থিত থাকতে পারেননি তিনি। 

সেখানে তার অভিনীত ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’র জন্য ডেজার্ট পাম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড গ্রহণ করার কথা ছিল। 

ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, সংঘাতের পর আরোপিত এলাকাভিত্তিক বিমান উড্ডয়নের নিষেধাজ্ঞার কারণেই সেন্ট বার্থেলেমি ছাড়তে পারেননি ডিক্যাপ্রিও। নতুন বছরের আগে তাকে পরিবার ও বন্ধুদের সঙ্গে সেখানে ছুটি কাটাতে দেখা গেছে, যাদের মধ্যে ছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও লরেন স্যানচেজ।

পাম স্প্রিংস ফেস্টিভ্যালের মুখপাত্র বলেন, ‘অপ্রত্যাশিত ভ্রমণ বাধা ও সীমিত আকাশসীমার কারণে লিওনার্দো আজ সশরীরে উপস্থিত থাকতে পারছেন না। তবে তার অসাধারণ কাজ ও চলচ্চিত্রে দীর্ঘ অবদানকে স্বীকৃতি দিতে পেরে আমরা সম্মানিত।’ 

ডিক্যাপ্রিও অভিনীত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমায় একজন সাবেক বিপ্লবীর চরিত্রে অভিনয় করেছেন, যাকে কন্যাকে উদ্ধারের জন্য আবার পুরোনো জীবনে ফিরে যেতে হয়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার