weather ৩৪.০৬ o সে. আদ্রতা ৫৭% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কানে কটাক্ষের শিকার উর্বশী রাউতেলা

প্রকাশ : ১৫-০৫-২০২৫ ০২:০৯

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
ফ্রান্সের কান শহরের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনে বসেছে কানের ৭৮তম আসর। বিশ্বের সিনেমাপ্রেমীরা পৌঁছে গেছেন কান সমুদ্রসৈকতে। সেখানে বিশ্বের অভিনয়শিল্পী, নির্মাতা ও প্রযোজকদের মিলনমেলা শুরু হয়েছে। 

এবার ভারত থেকেও কানে গেছেন অনেক তারকা। তাদেরই একজনকে কানের প্রথম দিন দেখা গেছে রেড কার্পেটে। তবে নিজের লুক দিয়ে ফ্যাশনপ্রেমীদের মন জয় করতে পারেননি সেই ভারতীয় অভিনেত্রী।

২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় ভিন্ন রূপেই ধরা দিয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। অফ শোল্ডার গাউন, তাতে নানা রঙের মিলমিশ। কানেও ছিল মানানসই দুল। হাতে ছিল প্রায় সাড়ে চার লাখ টাকার ক্লাচ। চোখে নীল রঙের আইশ্যাডো। হেয়ারস্টাইলের কায়দাও বেশ নাটকীয়তার ছোঁয়া। সেই সঙ্গে ক্রিস্টালের হেয়ারব্যান্ড।

কিন্তু উর্বশীর এই সাজে প্রশংসার বদলে জুটছে সমালোচনা। কান উৎসবে ভিন্ন সাজে নিজেকে জাহির করে শুনছেন কটাক্ষ।

অভিনেত্রীর এই অতিরিক্ত রূপসজ্জা দেখে ধেয়ে আসছে একের পর এক নেতিবাচক কমেন্ট। কেউ লিখলেন, ‘জঘন্য সাজ।’ কেউ আবার লিখলেন, ‘উর্বশীকে এড়িয়ে যাওয়াই ভালা হবে।’ অনেকে আবার ‘এআই’ বলে বিদ্রুপও করেন। বেশিরভাগ ফ্যাশনপ্রেমী যে পছন্দ  করতে পারছেন না উর্বশীর এই সাজসজ্জা, তা তারা মন্তব্য করে বুঝিয়ে দিয়েছেন।

এবারের কান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো আলিয়া ভাটের অংশ নেওয়ার কথা ছিল, তবে তিনি যাচ্ছেন না। কাশ্মীরে হামলার পর ভারতে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে, তা মাথায় রেখে কানে যাওয়া বাতিল করেছেন তিনি।

তবে বরাবরের মতো কানে থাকবেন ঐশ্বরিয়া রাই বচ্চন, এমনটিই আশা তার অনুরাগীদের। এ ছাড়া জাহ্নবী কাপুর, ইশান খাট্টার, প্রযোজক করণ জোহর ও নির্মাতা নীরাজ গাইওয়ানও থাকবেন উৎসবে। থাকবেন লাপাতা লেডিসের অভিনেত্রী নিতানশি গোয়েল।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার