weather ৩৪.৯৯ o সে. আদ্রতা ৫১% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কবি শ্বেতা শতাব্দী মারা গেছেন

প্রকাশ : ১৩-০৯-২০২৫ ২২:২৭

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
দুরারোগ্য ব্যাধি থ্যালাসেমিয়ায় আক্রান্ত তরুণ কবি শ্বেতা শতাব্দী আর নেই। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ৮টা ৪৫ মিনিটে বাংলাদেশ ক্যানসার সোসাইটি অ্যান্ড ওয়েলফেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৩৩ বছর।

শ্বেতার বড় বোন মন্দিরা শতাব্দী এষ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেন, আমার মণি আমাকে ছেড়ে চলে গেছে। আর আমাকে দিদি ডাকবে না।

গত ৮ সেপ্টেম্বর শ্বেতাকে কেমোথেরাপির জন্য হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার লিভার ফেইলিওর হয়।

বাসাবোর বরদেশ্বরী কালীমন্দিরে শুক্রবার রাত ১টার দিকে শ্বেতার শেষকৃত্য সম্পন্ন হয়। 

জামালপুরের মেয়ে শ্বেতার জন্ম ১৯৯২ সালে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

জন্ম থেকেই ‘বিটা থ্যালাসেমিয়া মেজর’ রোগে ভুগছিলেন শ্বেতা। কয়েক বছর আগে থ্যালাসেমিয়ার সঙ্গে যোগ হয় লিভার ক্যানসার। ব্যয়বহুল চিকিৎসা সামলাতে পরিবারকে পড়তে হয় সংকটে। কয়েক দফা সহায়তার উদ্যোগে চলে চিকিৎসা।

জটিল সময়েও লেখালেখি ছাড়েননি শ্বেতা। সবশেষ ২০২৫ সালের একুশে বইমেলায় তার কাব্যগ্রন্থ ‘হাওয়া ও হেমন্ত’ প্রকাশিত হয়।

এর আগে প্রকাশ হয় তার কাব্যগ্রন্থ- ‘অনুসূর্যের গান’, ‘রোদের পথে ফেরা’, ‘ফিরে যাচ্ছে ফুল’, ‘আলাহিয়ার আয়না’ এবং ‘বিপরীত দুরবিনে’।

সৃজনশীল লেখালেখির জন্য তরুণ এই কবি পেয়েছেন ‘আয়েশা ফয়েজ সাহিত্য পুরস্কার’। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার