weather ৩০.৯৯ o সে. আদ্রতা ৬২% , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুঁশিয়ারি দিল ইরান

প্রকাশ : ১৯-০১-২০২৬ ১০:২০

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সকল ধরনের হুমকি উপেক্ষা করে কড়া বার্তা দিলো ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক বার্তায় বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে লক্ষ্য করে যেকোনো হামলা হলে তা ‘পূর্ণমাত্রার যুদ্ধ’ হিসেবে বিবেচিত হবে। রবিবার (১৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।

মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ওপর যেকোনো হামলা ইরানের বিরুদ্ধে ‘পূর্ণমাত্রার যুদ্ধ ঘোষণার শামিল’। এ নিয়ে তিনি যুক্তরাষ্ট্রকে কড়া সতর্ক বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ইরানে মার্কিন হামলা হলে এর কঠোর জবাব দেওয়া হবে। 

এ ছাড়া ইরানিদের দুর্দশনার জন্য তিনি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দায়ী করেছেন। মাসুদ পেজেশকিয়ান বলেছেন, বর্তমানে ইরানিদের যে আর্থিক কষ্ট এবং দুরবস্থা তার অন্যতম প্রধান কারণ হলো মার্কিন সরকার ও তাদের মিত্রদের দীর্ঘদিনের শত্রুতা এবং অমানবিক নিষেধাজ্ঞা।  

এর আগে গত শনিবার আয়াতুল্লাহ আলি খামেনির ৩৭ বছরের শাসনের অবসানের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। 

পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পকে খামেনির একাধিক এক্স পোস্ট পড়ে শোনানো হয়। সেইসব পোস্টে ছিল ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুর জন্য ট্রাম্পকে দায়ী করা হয়। এর জবাবে ট্রাম্প বলেন, ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। ট্রাম্পের এমন জবাবের পরেই ইরান থেকে এমন কড়া হুঁশিয়ার বার্তা এলো। 

এদিকে ইরানে দুই সপ্তাহের বিক্ষোভে কমপক্ষে পাঁচ হাজার মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে প্রায় ৫০০ জন নিরাপত্তা কর্মীও রয়েছেন। রবিবার একজন ইরানি কর্মকর্তার বরাতে এই বিষয়টি নিশ্চিত করেছেন বার্তাসংস্থা রয়টার্স। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

পুলিশের দাবি দুই মাসে ট্র্যাপে ফেলে ১৩ তরুণীকে ধর্ষণ, সবাই মিরপুরের পুলিশের দাবি দুই মাসে ট্র্যাপে ফেলে ১৩ তরুণীকে ধর্ষণ, সবাই মিরপুরের সংসদে মন্ত্রী : ২০২৪-এর আগস্ট থেকে তালিকা থেকে বাদ পড়েছে মোট ৪৮১ অমুক্তিযোদ্ধার নাম সংসদে মন্ত্রী : ২০২৪-এর আগস্ট থেকে তালিকা থেকে বাদ পড়েছে মোট ৪৮১ অমুক্তিযোদ্ধার নাম এসপি ফজলুল করিম খান হত্যা মামলার আসামি গ্রেপ্তার এসপি ফজলুল করিম খান হত্যা মামলার আসামি গ্রেপ্তার আগামী ১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’: প্রধানমন্ত্রী আগামী ১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’: প্রধানমন্ত্রী ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল