weather ৩৪.৯৯ o সে. আদ্রতা ৫১% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

একসঙ্গে মুম্বাই ফিরেছেন অভিষেক-ঐশ্বরিয়া

প্রকাশ : ০৫-০১-২০২৬ ১০:৫০

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
নববর্ষ উদ্‌যাপনের পর একসঙ্গে ভারতের মুম্বাই ফিরেছেন বলিউড বচ্চন পরিবারের ত্রয়ী খ্যাত অভিনেতা অভিষেক বচ্চন, অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন ও তাদের একমাত্র মেয়ে আরাধ্য বচ্চন। মুম্বাই বিমানবন্দরে পাপ্পারাজিদের ক্যামেরায় ধরা পড়েন তারা।

ভারতীয় সংবাদমাধ্যম জুম টিভির প্রতিবেদন থেকে জানা যায়, বিচ্ছেদের গুঞ্জনকে গুঞ্জন প্রমাণ করেই একসঙ্গে হাসি খুশি মেজাজে দেখা গেছে বলিউডের দুই বড় তারকাকে। যে কারণে নতুন করে শোবিজ পাড়ায় আলোচনারও জন্ম দিয়েছেন অভিষেক-ঐশ্বরিয়া। তাই বচ্চন পরিবারের ত্রয়ীর ছবি ও ভিডিও এখন ভাইরাল বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়।  

কিছুদিন আগে পুরোনো বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ছুটি কাটাতে যান অভিষেক। সেখানে স্ত্রী ঐশ্বরিয়া ও মেয়ে আরাধ্যকে নিয়ে নিরিবিলি সময় কাটান। নতুন নববর্ষ উদ্‌যাপন করেন।

এদিকে কর্ম ব্যস্ততা আর কোলাহল থেকে নিজেদের একটু সরিয়ে নিয়ে পরিবারকে বরাবরই গুরুত্ব দিয়েছেন বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া। ব্যস্ততার মধ্যেও মেয়ে আরাধ্যকে সব সময় কাছাকাছি রাখতেই দেখা যায় এ নায়িকাকে।

নানা কারণে পরিবারের এ তিন সদস্যকে একসঙ্গে খুব একটা দেখা না গেলেও নতুন বছরের শুরুতে তাদের এমন সুখী পরিবার হিসেবে দেখে খুশি ভক্তরা। সামনের দিনগুলোতে এমনই পারিবারিক সুখে সময় কাটুক বলিউড এ তারকা জুটির, এমন প্রত্যাশা নেটিজেনদেরও।

প্রসঙ্গত, বলিউড সিনেমা ‘ধুম টু’, ‘গুরু’তে একসঙ্গে কাজ করতে করতেই গিয়ে একে অন্যের  কাছাকাছি আসেন অভিষেক- ঐশ্বরিয়া। দুই পারিবারের ইচ্ছাতেই ২০০৭ সালে বিয়ের পিঁড়িতে বসেন আলোচিত জুটি। বিয়ের চার বছর পর ২০১১ সালে তাদের সংসারে আলো করে আগমন কন্যা আরাধ্যর।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার