weather ৩৪.৯৯ o সে. আদ্রতা ৫১% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ার খালে নারীর বস্তাবন্দী লাশ, আত্মগোপনে স্বামী

প্রকাশ : ১৪-১১-২০২৫ ২২:৩৮

ছবি : সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ার হলদিয়া ইউনিয়নের তচ্ছাখালী সেতু এলাকায় খাল থেকে এক নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত নারীর নাম রহিমা আক্তার (৩০)। তিনি উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমির হোসেনের মেয়ে এবং পাশের হলদিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জসিম উদ্দিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় তচ্ছাখালী সেতু এলাকায় দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে এলাকাবাসী খালে ভাসমান একটি বস্তা দেখতে পান। পরে বস্তাটির ভেতরে নারীর গলিত লাশ দেখে পুলিশকে খবর দেন। সন্ধ্যা সাতটার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর রাত ৯টার দিকে পরিবারের সদস্যরা ওই নারীর পরিচয় শনাক্ত করেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, লাশে পচন ধরার কারণে শরীরে আঘাতের চিহ্ন স্পষ্ট নয়। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা জানা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ থেকে রহিমা আক্তারকে খুন করা হয়েছে। ঘটনার পর তার স্বামী আত্মগোপনে রয়েছেন।

ওসি জিয়াউল হক বলেন, শুক্রবার সকাল ১০টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। নিহত নারীর স্বামীকে খুঁজে পেতে পুলিশ কাজ করছে।

নিহত রহিমার বাবা আমির হোসেন জানান, রহিমা তার বাড়িতে ছিলেন। ৬ নভেম্বর স্বামী জসিম উদ্দিনের সঙ্গে বেড়াতে যাওয়ার কথা বলে বের হন। এর পর থেকে রহিমার খোঁজ মিলছিল না। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার