weather ৩৪.৯৯ o সে. আদ্রতা ৫১% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

প্রকাশ : ১৮-০১-২০২৬ ১৫:৪২

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
ইরানে দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা বিক্ষোভে কয়েক হাজার মানুষের মৃত্যুর জন্য সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শনিবার (১৭ জানুয়ারি) এক টেলিভিশন ভাষণে তিনি বলেছেন, ইরানে এবারের বিক্ষোভ ছিল আগের চেয়ে ভিন্ন। কারণ খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে এতে হস্তক্ষেপ করেছেন।

খামেনি ট্রাম্পকে একজন ‘অপরাধী’ হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো ইরানকে গ্রাস করা এবং পুনরায় আমাদের ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করা।’ খবর আল-জাজিরার 

তিনি বলেন, ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পৃক্তরা এখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং কয়েক হাজার মানুষকে হত্যা করেছে।’

খামেনির দাবি, ট্রাম্প কেবল বিক্ষোভের উসকানিই দেননি, বরং সামরিক সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছেন। তিনি বলেন, ‘ট্রাম্প নিজেই এই অস্থিরতায় কেন্দ্রীয় চরিত্রে ছিলেন।’ 

খামেনি অভিযোগ করেছেন, উগ্র বিক্ষোভকারীরা ২৫০টিরও বেশি মসজিদ এবং বেশ কিছু চিকিৎসা কেন্দ্র পুড়িয়ে দিয়েছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত তিন হাজার ৯০ জন নিহতের তথ্য তারা যাচাই করেছে, যার মধ্যে দুই হাজার ৮৮৫ জনই সাধারণ বিক্ষোভকারী।

এদিকে একদল সমর্থক খামেনির সঙ্গে দেখা করার সময় তিনি বলেন, আমরা দেশকে যুদ্ধে ঠেলে দেবো না, কিন্তু দেশের ভেতরের অপরাধীদের রেহাই দেব না; আন্তর্জাতিক অপরাধীরাও ছাড় পাবে না।

তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বলছি, সাম্প্রতিক এই ফিতনার মূল লক্ষ্য ছিল ইরানকে গ্রাস করা। আর ইসলামী বিপ্লবের শুরু থেকেই যুক্তরাষ্ট্র সেই ক্ষমতা ফিরিয়ে নিতে চায়, যা তারা জনগণের মাধ্যমে ও ইমামের নেতৃত্বে হারিয়েছিল।

খামেনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সকল নীতি হচ্ছে ইরানের মতো একটি স্বাধীন দেশকে সহ্য না করা।

পশ্চিমা গণমাধ্যমকর্মীরা অতীতে রাষ্ট্রদ্রোহের ক্ষেত্রে হস্তক্ষেপ করেছিল, কিন্তু এবার মার্কিন প্রেসিডেন্ট নিজেই রাষ্ট্রদ্রোহীদের উৎসাহিত করেছেন, উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, এই সাম্প্রতিক ফিতনায় যারা আগুন দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, দাঙ্গা সৃষ্টি করেছে এবং ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তাদের ইরানি জনগণের প্রতিনিধি বলা হয়েছে। এটি ইরানি জাতির বিরুদ্ধে একটি বড় অপবাদ। এগুলো অপরাধ।

তিনি জোর দিয়ে বলেন, আমেরিকা ও জায়নবাদী শাসন, দুই পক্ষই অপরাধী। এই আমেরিকান ও জায়নবাদী রাষ্ট্রদ্রোহের বিরুদ্ধে লড়াইয়ে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনী সত্যিকার অর্থে তাদের জীবন উৎসর্গ করেছেন এবং শত্রুর বিপুল ব্যয়ে তৈরি করা এই ষড়যন্ত্র পুরোপুরি দমন করেছেন। কর্মকর্তারাও সহযোগিতা করেছেন এবং ইরানি জনগণ ঐক্যবদ্ধ হয়ে বিষয়টির সমাপ্তি ঘটিয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার