weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৮৪% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আরিফিন শুভ-ঐশীর ঘনিষ্ঠ ছবি, প্রেম না অন্যকিছু

প্রকাশ : ২৬-১১-২০২৫ ০৪:১৪

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
ঢালিউড পাড়ায় এক সময় ফিসফাঁস চলত— দেশের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভর সঙ্গে নায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশীর প্রেম চলছে। তবে সেই ফিসফাঁস বেশিদিন হালে পানি পায়নি। কারণ, আরিফিন শুভ ব্যক্তিজীবন নিয়ে বরাবরই স্পষ্টভাষী।

এবার নিঃশব্দ কৌতূহল আবারো গেজে উঠেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে প্রায় একই সময়ে একই ধাঁচের ছবি তুলে ধরলেন দুজন— ঐশী শিউলী ফুল আঁকা শাড়িতে, শুভর বুকে মাথা রেখে আবছা আলোয় ধরা দিয়েছেন। অনেকে বলেন, ছবিতে যেন তাদেরই গল্প বলা হচ্ছে।

কিন্তু রহস্য আরো গভীর হলো ক্যাপশনে। আরিফিন শুভ তার ছবির ক্যাপশন জুড়েছেন, ‘তোরে এত ভালবাসি, আর বলব কতবার।’ অন্যদিকে ঐশী যেন সেই কথারই প্রতিধ্বনি হয়ে লিখলেন, ‘যদি হারাস একটিবার, মরে যাব শতবার।’

দুটি ছবি, দুটি বাক্য— কিন্তু সুর এক। আর ঠিক সেখানেই আবার উঁকি দিচ্ছে পুরনো প্রশ্ন— শুভ-ঐশীর সেই গুঞ্জন কি তবে সত্য হচ্ছে। নাকি অন্যকিছু?

এর মাঝেই শোনা যাচ্ছে, দীর্ঘদিন আটকে থাকা রায়হান রাফী পরিচালিত এই জুটির আলোচিত সিনেমা ‘নূর’ বায়োস্কোপ প্লাসে দ্রুতই মুক্তি পাবে। তাই নেটিজেনদের দ্বিধা আরো বাড়ছে— এ কি সিনেমার অঘোষিত প্রচারণা, নাকি পর্দার বাইরেও কোনো অনুচ্চারিত টান? সময়ই শেষ উত্তরটা বলে দেবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

লোডশেডিংয়ের কারণে সিসি ক্যামেরায় ধরা পড়েনি কোনো ফুটেজ লোডশেডিংয়ের কারণে সিসি ক্যামেরায় ধরা পড়েনি কোনো ফুটেজ সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইল পল্লী বিদ্যুৎ হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইল পল্লী বিদ্যুৎ গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার