weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৭০% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আটকের ১৫ ঘণ্টা পর নিউইয়র্কে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো

প্রকাশ : ০৪-০১-২০২৬ ১৫:০০

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে বহনকারী বিমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বিমানঘাঁটিতে অবতরণ করেছে। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় শনিবার (৩ জানুয়ারি) বিকাল ৫টার দিকে উড়োজাহাজটি ওই বিমানঘাঁটিতে অবতরণ করে।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রচারিত ভিডিও ফুটেজে ওই উড়োজাহাজের দরজায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা-এফবিআইয়ের ইউনিফর্ম পরিহিত কর্মকর্তাদের দেখা যায়। এরপর উড়োজাহাজটি থেকে মাদুরো বের হয়ে আসেন। ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে তুলে নেওয়ার ১৫ ঘণ্টা পর তাকে নিউইয়র্কে দেখা গেল।

একটি অস্পষ্ট ভিডিও ফুটেজে দেখা গেছে, বন্দী ভেনেজুয়েলার নেতার পরনে একটি নীল জ্যাকেট আর মুখ ঢাকা ছিল। মার্কিন কর্মকর্তারা তাকে উড়োজাহাজের সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে আনেন। উড়োজাহাজ থেকে নামার পর তাকে ঘিরে ছিলেন এফবিআই ও মাদক নিয়ন্ত্রণ সংস্থার সদস্যরা।

উড়োজাহাজটি অবতরণের আগে থেকেই অরেঞ্জ কাউন্টির ওই বিমানঘাঁটিতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। উড়োজাহাজটির চারপাশে অবস্থান নেন মার্কিন নিরাপত্তা বাহিনীর সদস্যরাও।

ভেনেজুয়েলায় শনিবার ভোরে বড় পরিসরে হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে ধরার কথা জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর সাত ঘণ্টা পর আটক মাদুরোর ছবি প্রকাশ করেন তিনি। ছবিতে তার চোখ বাঁধা, হাতে হাতকড়া আর পরনে ধূসর রঙের নরম কাপড়ের তৈরি ট্রাউজার দেখা যায়।

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ২০২০ সালে মাদুরোর বিরুদ্ধে নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে কোকেন আমদানির ষড়যন্ত্র ও সংশ্লিষ্ট অভিযোগে মামলা করা হয়।

মাদুরোকে গ্রেপ্তারের জন্য দেড় কোটি ডলারের পুরস্কারও ঘোষণা করেছিল ট্রাম্পের প্রথম মেয়াদের প্রশাসন। ২০২৫ সালের শুরুর দিকে বাইডেন প্রশাসনের শেষ দিনগুলোয় পুরস্কারের পরিমাণ বাড়িয়ে আড়াই কোটি ডলার করা হয়।

এদিকে ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক ডাকা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) এ বৈঠক হওয়ার কথা।

নিকোলা মাদুরোকে সস্ত্রীক তুলে আনার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মহাসচিবের মুখপাত্র সতর্ক করে বলেছেন, এসব হামলার ঘটনা বিপজ্জনক নজির সৃষ্টি করতে পারে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দুই স্থায়ী সদস্য চীন ও রাশিয়া হামলার নিন্দা জানিয়েছে। এ দুটি দেশ ভেনেজুয়েলার মিত্র হিসেবে পরিচিত। অপর দুই স্থায়ী সদস্য এবং মার্কিন মিত্র ফ্রান্স ও যুক্তরাজ্য ক্ষমতা থেকে মাদুরোর অপসারণকে স্বাগত জানিয়েছে। দেশ দুটি বলেছে, তারা ভেনেজুয়েলায় গণতান্ত্রিক পরিবর্তনের প্রত্যাশা করছে।

ভেনেজুয়েলার সরকার পরিবর্তনের জন্য সামরিক অভিযান পরিচালনা ও প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার মাধ্যমে মার্কিন বাহিনী যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার