weather ৩৪.০৬ o সে. আদ্রতা ৬৪% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ বিশ্ব গাধা দিবস

প্রকাশ : ০৯-০৫-২০২৫ ০২:০৫

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
আজ বৃহস্পতিবার (৮ মে) বিশ্ব গাধা দিবস। ২০১৮ সালের ৮ মে প্রথমবারের মতো পালিত হয় বিশ্ব গাধা দিবস। 

এই দিবসের সূচনা করেন প্রাণীবিজ্ঞানী আর্ক রাজিক। তিনি মরুভূমিতে বসবাসকারী প্রাণীদের নিয়ে গবেষণা করতে গিয়ে দেখেন, গাধারা মানুষের জন্য মূল্যবান কাজ করলেও যথাযথ সম্মান বা স্বীকৃতি পায় না। 

দিনটি উদযাপন করা হয় গাধার অবদান স্মরণ এবং এই পরিশ্রমী প্রাণীটির গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে।

পণ্য পরিবহন থেকে শুরু করে কৃষিকাজ, এমনকি যুদ্ধের ময়দানেও গাধার অবদান অনস্বীকার্য। গাধা দীর্ঘকাল ধরে মানুষের সঙ্গী হিসেবে কাজ করে এসেছে। নির্মাণকাজে ভার বহনে, কৃষিকাজে জমি চাষে কিংবা চিড়িয়াখানায় দর্শনার্থীদের আনন্দ দিতে— সব ক্ষেত্রেই এ প্রাণীর উপস্থিতি লক্ষ করা যায়।

বিশ্ব গাধা দিবসের মূল উদ্দেশ্য হলো এই প্রাণীটির প্রতি যত্নশীল মনোভাব গড়ে তোলা এবং তার সুরক্ষা নিশ্চিত করা। দিনটিকে ঘিরে বিভিন্ন সংস্থা ও এনজিও গাধার খাদ্য ও পরিচর্যার দায়িত্ব নেয়। মানুষকে উৎসাহ দেওয়া হয় এসব সংস্থাকে অর্থসহায়তা দিতে।

চীনে পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক গাধা আছে। সেখানে গাধার চামড়ায় থাকা একটি আঠালো পদার্থ ব্যবহৃত হয় ওষুধ তৈরিতে; যা হাঁপানি ও অনিদ্রার মতো রোগের চিকিৎসায় উপকারী। তবে ওষুধ শিল্পে অতিরিক্ত চাহিদার কারণে চীনে গাধার সংখ্যা হ্রাস পাচ্ছে।

এই দিবসটি আমাদের মনে করিয়ে দেয়, গাধা কোনো ‘বোকা’ প্রাণী নয়— বরং এটি নিঃস্বার্থভাবে সব সহ্য করে নিরলস পরিশ্রম করে যায়। তাই গাধার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটানো প্রয়োজন।

বিশ্ব গাধা দিবস পালনের মাধ্যমে আমরা এ প্রাণীটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি ভবিষ্যতেও যাতে এটি আমাদের জীবনযাপনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে, তা নিশ্চিত করার বার্তা পাই।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার