weather ৩৪.৯৭ o সে. আদ্রতা ৫১% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ ঈশ্বরদী প্রেসক্লাবে উদযাপিত হবে নজরুল জয়ন্তী

প্রকাশ : ১৫-০৬-২০২৫ ০২:২০

ছবি : সংগৃহীত

পাবনা প্রতিনিধি
পাবনার ঈশ্বরদী সাহিত্য সংস্কৃতি পরিষদ আজ শনিবার (১৪ জুন) উদযাপন করবে নজরুল জয়ন্তী-২০২৫। এ উপলক্ষে আলোচনা সভায় নজরুল-মানস ও দর্শন নিয়ে মূল বক্তব্য রাখবেন কবি মজিদ মাহমুদ। 

আলোচক হিসেবে থাকবেন সাংবাদিক মোশতাক আহমেদ কিরণ, সাংবাদিক সেলিম সরদার, শিল্পী সালামত হোসেন চৌধুরী রিনা, আমিনুজ্জামান, আজিজুর রহমান শাহীন, এস এম ফজলুর রহমান, প্রসঙ্গ নজরুল সঙ্গীত-প্রনস এডমিন রফিক সুলায়মান প্রমুখ।

এ ছাড়া আলোচনায় স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন মুস্তাফিজুর রহমান কামাল।

আজ বিকাল ৪টায় ঈশ্বরদী প্রেসক্লাবে অনুষ্ঠান শুরু হবে। প্রধান অতিথি মজিদ মাহমুদের বক্তব্য শেষে তিনি উপস্থিত শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন। সব শেষে থাকবে স্থানীয় শিল্পীদের নজরুল বিরচিত গানের পরিবেশনা।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার