weather ৩৪.৯৭ o সে. আদ্রতা ৫১% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নিল ইনকিলাব মঞ্চ

প্রকাশ : ২৭-১২-২০২৫ ১০:৫২

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
ইনকিলাব মঞ্চ ঢাকার শাহবাগ থেকে অবরোধ সরিয়ে নিয়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান করছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে আটটার দিকে তারা শাহবাগ ছেড়ে দেন।

ইনকিলাব মঞ্চ বলেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করে ফিরে গেলে তারা আবার শাহবাগে অবস্থান করবেন।

শাহবাগ আজিজ সুপার মার্কেটের সামনে সকালে সরেজমিনে গিয়ে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের অবস্থান করতে দেখা যায়। এ সময় তারা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’ বলে স্লোগান দেন।  

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ইনকিলাব মঞ্চ শুক্রবার সারা রাত শাহবাগে অবস্থান করেছেন। সকালে শাহবাগ মোড়ে গিয়ে দেখা যায়, ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ও ডাকসুর নেত্রী ফাতিমা তাসনিম জুমা শাহবাগ মোড়ে দাঁড়িয়ে সবাইকে জায়গা ছেড়ে দেওয়ার ঘোষণা দিচ্ছেন। তখন প্রায় সবাই শাহবাগ ছেড়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়েছেন। কেউ কেউ রাস্তায় থাকা ময়লা পরিষ্কার করে দিচ্ছেন।  

ফাতিমা তাসনিম জুমা বলেন, তারেক রহমানের আগমন উপলক্ষে এই জায়গা ছেড়ে দিয়েছি। ওসমান  হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমান চলে গেলে আবার  অবস্থান কর্মসূচি পালন করব।

সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির কয়েকশ নেতা-কর্মীকে শাহবাগ মোড়ের সামনে দিয়ে কয়েকবার মিছিল নিয়ে আসতেও যেতে দেখা গেছে।

তারা তারেক রহমানের আগমন উপলক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ ছাড়া তারেক রহমানের আগমন উপলক্ষে শাহবাগ জাতীয় জাদুঘর , ওসমান হাদির কবর ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ ও  বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাড়তি নিরাপত্তা দেখা গেছে।

বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, শনিবার বেলা ১১টার দিকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান। এরপর তারেক রহমান আগারগাঁওয়ে  নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করবেন। সেখান থেকে তিনি জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের দেখতে জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) যাবেন।

পিপলসনিউজ/আরইউ 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার