weather ৩৪.৯৯ o সে. আদ্রতা ৫১% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অভিমানে বিদ্যুতের তারে শুয়ে পড়লেন তিনি

প্রকাশ : ০৪-০১-২০২৫ ২৩:২০

ছবি : সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক
মায়ের কাছে অর্থ দাবি করেছিলেন কে ভেনকান্না। কিন্তু তা দেননি মা। ফলে অভিমান করে বিদ্যুতের খুটি বেয়ে তারে উঠে যান ভেনকান্না। তখন তিনি মাতাল ছিলেন। ধারণা করা হচ্ছে মাদকের জন্যই অর্থ চেয়েছিলেন তিনি।

ভারতের দক্ষিণাঞ্চলীয় অন্ধ্রপ্রদেশ রাজ্যের মান্যায়ম জেলায় গত মঙ্গলবারের ঘটনা এটি। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, বিদ্যুতের খুঁটি বেয়ে উঠে ঝুলন্ত তারের উপর এক ব্যক্তি শুয়ে আছেন। কোনো দিকে তার মনোযোগ নেই। 

এভাবে তার শুয়ে থাকা দেখে আতঙ্কিত হয়ে পড়েন অন্যরা। ওই ব্যক্তিকে বিদ্যুতের তারের উপর এভাবে শুয়ে থাকতে দেখে উৎসুক মানুষ সেখানে ভিড় করেন। স্থানীয় গণমাধ্যমের খবর থেকে জানা যায়, পথচারীরা প্রথমে ওই ব্যক্তিকে বিদ্যুতের খুঁটি বেয়ে উপরে উঠতে দেখেন। 

তখন অনেকে তাকে খুঁটি থেকে নামিয়ে আনার চেষ্টা করেন। উপস্থিত মানুষের বারবার অনুরোধ সত্ত্বেও ওই ব্যক্তি খুঁটি বেয়ে উপরে উঠতে থাকেন। খুঁটির একেবারে শীর্ষে ওঠে তিনি কিছুক্ষণ বসে থাকেন। এরপরই তিনি বিদ্যুতের তারের উপর শুয়ে পড়েন।

খোঁজ নিয়ে জানা যায়, ওই ব্যক্তি যখন বিদ্যুতের খুঁটি বেয়ে উপরে ওঠেন, তখন তিনি মাতাল ছিলেন। ফলে তারের উপর শুয়ে পড়ার পর তিনি নড়াচড়া করছিলেন না। পরিস্থিতি দেখে ওই ব্যক্তির জীবন বাঁচাতে স্থানীয় বাসিন্দারা দ্রুত লাইনে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ করে দেওয়ার ব্যবস্থা নেন।

বিদ্যুৎ সঞ্চালন চালু থাকলে হয়তো ওই ব্যক্তির ভাগ্যে ভয়ংকর দুর্ঘটনা ঘটে যেত। উদ্বেগ–উৎকণ্ঠার সঙ্গে কিছু সময় অপেক্ষার পর ওই ব্যক্তিকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, নতুন বছরের প্রাক্কালে ভেনকান্না মায়ের কাছ থেকে অর্থ চেয়েছিলেন।

কিন্তু তার মা তাকে কোনো অর্থ দিতে রাজি হননি। মায়ের ধারণা ছিল, ছেলেকে অর্থ দিলে তিনি মাদক কিনবেন। অর্থ না দেওয়ায় তিনি রাগ করে খুঁটি বেয়ে উঠে তারের উপর শুয়ে পড়েন। তখনো তিনি মাতাল ছিলেন।

পুলিশ বলছে, অনেক অনুরোধ করার পর ভেনকান্না নিচে নেমে এসেছেন। ওই ঘটনায় পুলিশ মামলা করেছে। কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করে দেখছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার