weather ৩৪.৯৯ o সে. আদ্রতা ৫১% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অধ্যাপক আনিসুজ্জামানের পরিচালনায় উডব্লক ছাপচিত্র কর্মশালা শুরু আজ

প্রকাশ : ২১-০৮-২০২৫ ০২:২৮

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
উডব্লক ছাপাই ছবির সহজাত বৈশিষ্ট্য আলো থেকে ছায়ার দিকে যাত্রা। কিন্তু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী অধ্যাপক আনিসুজ্জামান যে কর্মশালাটি পরিচালনা করতে যাচ্ছেন সেটির ফোকাল পয়েন্ট অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা।

বুধবার (২০ আগস্ট) রাজধানীর সফিউদ্দিন আহমেদ প্রিন্ট স্টুডিওতে শুরু হতে যাচ্ছে বিশেষ উডব্লক ছাপচিত্র কর্মশালা। চলবে ২৭ আগস্ট পর্যন্ত।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে বাছাইকৃত বেশ কজন শিল্পী সহ শিল্পগুরু সফিউদ্দিন আহমেদ প্রিন্টমেকিং স্টুডিওর সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন শিল্পী এই বিশেষায়িত কর্মশালায় অংশ নিচ্ছেন।

শিল্পী অধ্যাপক আনিসুজ্জামান উডব্লক প্রিন্টের বিশ্বশ্রুত মুখ। দেশের সীমানা পেরিয়ে তার সুখ্যাতি এখন পৃথিবী জোড়া। এশিয়ান বিয়েন্নাল গ্র‍্যান্ড প্রাইজ সহ আন্তর্জাতিক একাধিক পুরস্কার ও গ্র‍্যান্ট তার ঝুলিতে।

কর্মশালায় অংশগ্রহণকারী শিল্পীদের দৃঢ় বিশ্বাস তার সুনিপুণ নির্দেশনায় এই কর্মশালায় অংশগ্রহণকারী প্রত্যেক ছাপচিত্রী সমৃদ্ধ হবেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার