weather ৩৩.৮১ o সে. আদ্রতা ৫৮% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অক্টোবরে ২৩১ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার : মহিলা পরিষদ

প্রকাশ : ০৩-১১-২০২৫ ২২:৩০

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
চলতি বছরের অক্টোবরে সারাদেশে নির্যাতনের শিকার হয়েছেন ২৩১ নারী ও কন্যাশিশু। তাদের মধ্যে ১৩০ জন নারী ও ১০১ কন্যাশিশু। রবিবার (২ নভেম্বর) মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদ ১৫টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ প্রতিবেদন প্রস্তুত করেছে।

প্রতিবেদনে দেখা যায়, অক্টোবরে ৬২ নারী ও কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছেন। তাদের মধ্যে ৪৪ জন একক ধর্ষণের, ১৩ জন (যাদের মধ্যে ১০ মেয়েশিশু) দলবদ্ধ ধর্ষণের এবং দুই কন্যাশিশুসহ পাঁচজন ধর্ষণের পর হত্যার শিকার। এ ছাড়া আরো ১৩ নারী ও কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

একই সময়ে হত্যার শিকার ৫৩ নারী ও কন্যাশিশুর মধ্যে ৪৬ নারী ও সাতজন কন্যাশিশু। হত্যাচেষ্টার শিকার হয়েছেন আরো তিনজন। রহস্যজনকভাবে মৃত্যুর ঘটনা ঘটেছে ২৬টি। এর মধ্যে নয় কন্যাশিশু ও ১৭ নারী।

প্রতিবেদনে আরো বলা হয়, সাতজন নারী ও কন্যাশিশু আত্মহত্যা করেছেন, যাদের মধ্যে একজন আত্মহত্যার প্ররোচনার শিকার ছিলেন। যৌন সহিংসতার শিকার হয়েছেন ১২ জন (ছয় কন্যাশিশু ও ছয় নারী); এর মধ্যে ১১ জন যৌন নিপীড়নের ও একজন উত্ত্যক্তকরণের শিকার।

এ সময়ে অগ্নিদগ্ধ হয়ে আহত চারজন নারীর একজনের মৃত্যু হয়েছে। এক নারী গৃহকর্মীকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। এ ছাড়া সাত কন্যাশিশু অপহরণের শিকার ও ১০ জন (ছয় কন্যাশিশুসহ) মানব পাচারের শিকার হয়েছেন।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, পাঁচ কন্যাশিশুসহ মোট ১৯ নারী শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। বাল্যবিবাহের চেষ্টা করা হয়েছে দুই কন্যাশিশুর ক্ষেত্রে। যৌতুক-সম্পর্কিত ঘটনার সংখ্যা সাতটি। এর মধ্যে যৌতুকের কারণে পাঁচজন নারী হত্যার ও দুইজন নির্যাতনের শিকার হয়েছেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার