weather ৩৩.৩১ o সে. আদ্রতা ৫০% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গভীর রাতে ৪.৮ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল মিয়ানমারে

প্রকাশ :

গভীর রাতে ৪.৮ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল মিয়ানমারে

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে এই ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র রোববার (৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে জানায়, রাত ১২টা ১২ মিনিট ৫১ সেকেন্ডে ভূমিকম্পটি হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল চার দশমিক আট।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে ৪৪৩ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে মিয়ানমারের ম্রক-ইউ অঞ্চল।

আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে দুটি ভূমিকম্পের কথা উল্লেখ থাকার বিষয়ে জানতে চাইলে সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, একটি ভূমিকম্পই হয়েছে। 

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের ওয়েবসাইটেও কাছাকাছি সময়ে মিয়ানমারে একটি ভূমিকম্পের কথা উল্লেখ আছে, রিখটার স্কেলে যার মাত্রা চার দশমিক নয়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন