weather ৩৩.৩১ o সে. আদ্রতা ৫০% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় দলে ফিরছেন না নেইমার, জানালে কোচ আনচেলত্তি

প্রকাশ :

জাতীয় দলে ফিরছেন না নেইমার, জানালে কোচ আনচেলত্তি

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
ব্রাজিল জাতীয় দলে নেইমারের অধ্যায় শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। নরওয়ের কাছে বিশ্বকাপের শেষ ষোলোতে হারের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছিলেন নেইমার। এবার আনচেলত্তির বক্তব্যে তার বিদায়ের বিষয়টি আরও স্পষ্ট হলো।

সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারের অবসরের খবর জানিয়েছিলেন ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। পরে পরবর্তী ফিফা উইন্ডোর জন্য ব্রাজিলের দল ঘোষণা করেন আনচেলত্তি। অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে ম্যাচ দুটির স্কোয়াডে জায়গা হয়নি নেইমারের।

সিএনএন স্পোর্তেসকে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তটি নেইমারের নিজের। বিশ্বকাপের দলে তাকে রাখার সিদ্ধান্তও যথার্থ ছিল বলে মনে করেন ব্রাজিলের কোচ।

আনচেলত্তি বলেন, ‘নেইমার ইতোমধ্যেই নিশ্চিত করেছে যে সে জাতীয় দলে ফিরতে চায় না। তার মানের কারণেই বিশ্বকাপের দলে থাকার যোগ্যতা ছিল। নেইমারের কোনো বিকল্প হয় না, কারণ সে অসাধারণ ও অনন্য প্রতিভা। সে একজন অপরিহার্য খেলোয়াড়।’

ইনজুরি ও ফিটনেস সমস্যায় গত কয়েক বছর নিয়মিত মাঠে থাকতে পারেননি নেইমার। বিশ্বকাপের আগে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পরও আনচেলত্তি তাকে দলে রেখেছিলেন। তবে টুর্নামেন্টে শুরুর একাদশে নিয়মিত সুযোগ পাননি ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। মাত্র দুটি ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন তিনি।

২০১০ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর ব্রাজিলের হয়ে চারটি বিশ্বকাপে খেলেছেন নেইমার। জাতীয় দলের জার্সিতে ১২৯ ম্যাচে ৮০ গোল করে তিনি দেশটির সর্বোচ্চ গোলদাতা। ২০১২ সালের অলিম্পিকে রৌপ্য জয়ের পর ২০১৬ সালে ব্রাজিলকে ঐতিহাসিক স্বর্ণপদক এনে দেন এই তারকা।

নরওয়ের বিপক্ষে বিদায়ী ম্যাচে যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করেন নেইমার। সেই ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেন, ‘আমি চেষ্টা করেছিলাম, সত্যিই চেষ্টা করেছিলাম। এই মেটলাইফ স্টেডিয়ামেই আমার যাত্রা শুরু হয়েছিল, আর আজ এখানেই শেষ করলাম। সবকিছু এখন শেষ।’

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন