weather ৩৪.৫২ o সে. আদ্রতা ৪৫% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশির মৃত্যু

প্রকাশ :

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশির মৃত্যু

ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত হয়েছিলেন এক বাংলাদেশি যুবক। তিনি ভারতের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ভারতের গণমাধ্যমের খবর থেকে এই তথ্য জানা গেছে বলে জানিয়েছেন বিজিবির দিনাজপুর ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন।

নিহত আসাদুল হক (৩৮) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ইদ্রইল গ্রামের বাসিন্দা।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে দিনাজপুর ৪২ বিজিবির দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, আসাদুল চিহ্নিত মাদক চোরাকারবারি ছিলেন। তিনি অবৈধ মানবপাচারের সঙ্গেও জড়িত ছিলেন। তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় একাধিক মামলা আছে।

বিজিবি জানায়, শুক্রবার রাত দেড়টার দিকে পীরগঞ্জের সীমান্ত থেকে প্রায় দেড় কিলোমিটার ভারতের ভেতরে বাংলাদেশি চোরাকারবারি দলের ওপর বিএসএফের চকশিবানন্দ ক্যাম্পের সদস্যরা গুলি ছোড়েন।

এতে আসাদুল হক আহত হন। পরে বিএসএফ সদস্যরা তাকে ভারতের রায়গঞ্জের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পীরগঞ্জের বৈরচুনা ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহাজাহান আলী বলেন, আসাদুল আমার এলাকার বাসিন্দা। ভারতীয় গণমাধ্যমের মাধ্যমে আমরা বিষয়টি জানতে পেরেছি। আমি তার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলে বিষয়টি বিজিবিকে জানিয়েছি।

বিজিবির লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন বলেন, বিএসএফ আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি। এ বিষয়ে রোববার বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার