weather ৩৩.৩১ o সে. আদ্রতা ৫০% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের বাজারে সোনার গহনার দাম কমলো

প্রকাশ :

দেশের বাজারে সোনার গহনার দাম কমলো

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
দেশের বাজারে সোনার গহনার দাম কমেছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম কমানো হয়েছে দুই হাজার ২১৬ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমায় এই দাম কমানো হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ৩ সেপ্টেম্বর ভালো মানের এক ভরি সোনার গহনার দাম বাড়ানো হয় পাঁচ হাজার ৪৮২ টাকা। তার আগে ২৯ ও ৩১ আগস্ট এবং ২ সেপ্টেম্বর সোনার দাম কমানো হয়। তিন দফায় ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমানো হয় ১৫ হাজার ৮৬৩ টাকা। এই দাম কমানোর আগে ২০, ২২ ও ২৫ আগস্ট তিন দফায় ভালো মানের এক ভরি সোনার গহনার দাম বাড়ানো হয় ১০ হাজার ৯৬৪ টাকা। এখন আবার দাম কমানো হলো।

এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম দুই হাজার ২১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম দুই হাজার ১০০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৪ হাজার ৫৯০ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম এক হাজার ৭৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম এক হাজার ৪৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৭ হাজার ৫২২ টাকা।

৩ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম পাঁচ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় দুই লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম পাঁচ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় দুই লাখ ২৬ হাজার ৬৯০ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম চার হাজার ৪৯১ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় এক লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম তিন হাজার ৬৭৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় এক লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা। আজ সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত এই দামেই সোনার গহনা বিক্রি হয়।

সোনার গহনার দাম কমানো হলেও রুপার গহনার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার ১৩২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম চার হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম চার হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম তিন হাজার ২০৮ টাকা নির্ধারণ করা হয়েছে। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন