weather ৩৪.৫২ o সে. আদ্রতা ৪৫% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

প্রকাশ :

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

ফাইল ছবি

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের নাজিরারটেক উপকূলে মাছ ধরার সময় একটি ট্রলার ডুবে দুই জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোররাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জেলেরা হলেন, ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলাম। নিখোঁজ রয়েছেন নুরুল আলম ও মুহিব উল্লাহ। তাদের সবার বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলায়।

স্থানীয়রা জানান, মহেশখালীর কুতুবজোম এলাকার ফরিদুল আলমের মালিকানাধীন মাছ ধরার ট্রলারটি নিয়ে কয়েকজন জেলে মঙ্গলবার রাতে সাগরে মাছ ধরতে যান। 

বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে ট্রলারটি নাজিরারটেক উপকূলের কাছাকাছি পৌঁছালে ঝড়ের কবলে পড়ে উল্টে যায়।

পরে স্থানীয় জেলেরা ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করেন। নিখোঁজ নুরুল আলম ও মুহিব উল্লাহকে উদ্ধারে স্থানীয় জেলেরা অভিযান চালিয়ে যাচ্ছেন।

তবে দুর্ঘটনার সময় ট্রলারটিতে মোট কতজন জেলে ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার