weather ৩৩.৩১ o সে. আদ্রতা ৫০% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তিন দফা কমার পর বাড়লো সোনার গহনার দাম

প্রকাশ :

তিন দফা কমার পর বাড়লো সোনার গহনার দাম

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
টানা তিন দফা কমার পর দেশের বাজারে সোনার গহনার দাম বেড়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে পাঁচ হাজার ৪৮২ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ায় এ দাম বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। 

এদিন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ২৯ ও ৩১ আগস্ট এবং ২ সেপ্টেম্বর সোনার দাম কমানো হয়। তিন দফায় ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমানো হয় ১৫ হাজার ৮৬৩ টাকা। এই দাম কমানোর আগে ২০, ২২ ও ২৫ আগস্ট তিন দফায় ভালো মানের এক ভরি সোনার গহনার দাম বাড়ানো হয় ১০ হাজার ৯৬৪ টাকা। এখন আবার দাম বাড়ানো হলো।

এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম পাঁচ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম পাঁচ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৬ হাজার ৬৯০ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম চার হাজার ৪৯১ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম তিন হাজার ৬৭৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা।

এর আগে গত ২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম চার হাজার ৩৭৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় দুই লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম চার হাজার ১৯৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় দুই লাখ ২১ হাজার ৪৪১ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম তিন হাজার ৬১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় এক লাখ ৯০ হাজার ১২৩ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম দুই হাজার ৯৭৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় এক লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা। আজ সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত এই দামেই সোনার গহনা বিক্রি হয়।

সোনার গহনার দাম বাড়ানোর পাশাপাশি রুপার গহনার দামও বাড়ানো হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার ১৩২ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১৭৫ টাকা বাড়িয়ে চার হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১৭৫ টাকা বাড়িয়ে চার হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ১১৭ টাকা বাড়িয়ে তিন হাজার ২০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন