weather ৩৩.৯৮ o সে. আদ্রতা ৪৭% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ১৪ জন

প্রকাশ :

কুড়িলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ১৪ জন

ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীর কুড়িল বিশ্বরোডে বিক্ষোভ মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের অন্তত ১৪ জনকে আটক করা হয়েছে।

শনিবার (১৩ জুন) সকাল ৭টার দিকে যমুনা ফিচার পার্কের সামনে থেকে মিছিলটি শুরু হয়। কুড়িল বিশ্বরোডে এলাকায় যাওয়ার পর পুলিশের ধাওয়ার মুখে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

পরে মাইক্রোবাসে করে চলে যাওয়ার সময় বনানী থানা পুলিশ ১০ থেকে ১২ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম।


ভাটারা থানার (ওসি) মাজহারুল ইসলাম বলেন, মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মিছিলকারীদের ধাওয়া দেয়। এ সময় মাইক্রোবাসে করে কুড়িল হয়ে পালানোর সময় বনানী থানা পুলিশের হাতে ১০-১২ জন আটক হয়।

তবে বনানী থানার এসআই জানে আলম বলেন, তারা ১৪ জনকে গ্রেপ্তার করেছেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে সবুজ মিয়া নামে কুড়িলের এক ব্রবসায়ী বলেন, সকাল ৭টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করে যমুনা ফিচার পার্কের দিক থেকে আসতে থাকে, পরে কুড়িল দিয়ে বের হওয়ার সময় চেকপোস্টে কয়েকজনকে আটক করা হয়।

পিলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন