weather ৩৩.৩১ o সে. আদ্রতা ৫০% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত আমির : বিএনপি দুর্বল আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছে

প্রকাশ :

জামায়াত আমির : বিএনপি দুর্বল আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছে

ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় বসে বিএনপি ৩১ দফা ভুলে গেছে এবং পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তায় হেঁটে ‘দুর্বল আওয়ামী লীগ’হওয়ার চেষ্টা করছে। গণভোটের রায় না মানলে সংসদের ভেতরে এবং বাইরে লড়াই চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘গণভোটে ৫১ শতাংশ মানুষের রায় আপনারা মানেন, কিন্তু ৭০ শতাংশ মানুষের রায় মানেন না, এটা অত্যন্ত দুঃখজনক। ক্ষমতায় বসে বিএনপি তাদের ৩১ দফাও ভুলে গেছে।’

বিএনপির কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপি প্রতিটি বিষয়ে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটছে। আপনারা আওয়ামী লীগ হতে পারবেন না, দুর্বল আওয়ামী লীগ হবেন। আওয়ামী লীগ একসময় পুরো জাতিকে নিয়ে কিংবা বিরোধী দলকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ করত, আজ তাদের কী দশা? আপনারা ঠিক একই কাজ শুরু করেছেন।’

জামায়াত আমির বলেন, ‘গণভোটের রায় না মানলে সংসদের ভেতরে-বাইরে লড়াই চলবে। সংসদে আমরা প্রথম দিনে দাবি তুলেছি, আমরা শপথ নিয়েছি, তারা শপথ নেন নাই। জাতির সঙ্গে দেওয়া ওয়াদা ভঙ্গ করে তারা প্রতারণা করেছে।’

ডা. শফিকুর রহমান বলেন,‘এরপর যখন জাতিকে প্রতারিত করা হয়েছে, আমরা নোটিশ দিয়ে আলোচনার ব্যবস্থা করেছি। তারা তারও বিরোধিতা করেছে। যেসব আইন সংশোধন বা অধ্যাদেশ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদী শাসনের পরিবর্তন হবে না, সেগুলো নিয়ে টালবাহানা করা হচ্ছে।’

তিনি বলেন, ‘এ বাংলাদেশ আমরা চাই না। আমরা পরিবর্তনের বাংলাদেশ চাই। যেই বাংলাদেশে শিশু, কিশোর, যুবক-যুবতী এবং আমার মা-বোনেরা যখন ঘর থেকে বের হবে, তখন কারো বুক কাঁপবে না। তারা পূর্ণ নিরাপত্তার সঙ্গে বের হবে।’

তিনি বলেন, ‘আমরা শিক্ষাপ্রতিষ্ঠানে আমাদের সন্তানদের হাতে দা-কুড়াল দেখতে চাই না। আমরা তাদের হাতে খাতা এবং কলম দেখতে চাই। কোনো আদুভাই, দাদুভাই শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে আমাদের সন্তানদের পথ আটকাবে- এটা আমরা আর দেখতে চাই না।’

পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন