weather ৩৩.৯৮ o সে. আদ্রতা ৪৭% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আরব আমিরাতের প্রেসিডেন্টেকে সংহতি জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

প্রকাশ :

আরব আমিরাতের প্রেসিডেন্টেকে সংহতি জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

ফাইল ছবি

পিপলসনিউজ ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতে চলমান সংঘাতময় পরিস্থিতিতে দেশটির নেতৃত্ব ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশের দৃঢ় সংহতি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে পাঠানো এক চিঠিতে এ সংহতি জানান।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর এই ব্যক্তিগত চিঠিটি হস্তান্তর করেন।

চিঠিতে প্রধানমন্ত্রী দেশটিতে সাম্প্রতিক হামলায় প্রাণহানি, ক্ষয়ক্ষতি ও আহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

সংযুক্ত আরব আমিরাতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিকে আশ্রয় দেওয়া এবং তাদের নিরাপত্তা ও কল্যাণে দেশটির সরকারের নেওয়া পদক্ষেপের জন্য চিঠিতে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান পুনর্ব্যক্ত করেছেন যে, সংযুক্ত আরব আমিরাত প্রয়োজন মনে করলে যেকোনো ধরনের সহযোগিতা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে। একইসঙ্গে দেশটির প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে প্রধানমন্ত্রীর চিঠিটি হস্তান্তর করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠককালে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী দেশটিতে হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

আমিরাতের মন্ত্রী দেশটিতে বসবাসরত সকলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি বাংলাদেশ সরকার ও জনগণের এই সংহতি ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা আমিরাত নেতৃত্বের প্রশংসা করেন। সংলাপ ও কূটনৈতিক পন্থায় বিরোধ নিষ্পত্তির গুরুত্বের ওপর জোর দেন তিনি।

বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়েও আলোচনা হয়। উভয় পক্ষই পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতগুলোতে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে বর্তমানে বেশ কয়েকটি উপসাগরীয় দেশ সফর করছেন হুমায়ুন কবির। এই সফরের মূল লক্ষ্য হলো ওই অঞ্চলের দেশগুলোর নেতৃত্বের কাছে বাংলাদেশের বার্তা পৌঁছে দেওয়া এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা।

পিপলসনিউজ/এসসি 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন