weather ৩৪.৪২ o সে. আদ্রতা ৪৩% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাইজেরিয়ায় মার্কেটে বন্দুক হামলায় নিহত ৩০, আহত অনেকে

প্রকাশ :

নাইজেরিয়ায় মার্কেটে বন্দুক হামলায় নিহত ৩০, আহত অনেকে

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ নাইজারে একটি মার্কেটে বন্দুকধারী সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো অনেকে। হামলা চালিয়ে লোকজনকে হতাহত করার পাশাপাশি মার্কেটের বিভিন্ন দোকানে লুটপাট ও অগ্নিসংযোগ করেছে সন্ত্রাসীরা।

রবিবার (৪ জানুয়ারি) স্থানীয় সময় বিকাল ৪টা ৩০ মিনিটে নাইজারের ডেমো গারামের কাসুয়ান দাকি মার্কেটে ঘটেছে এ হামলা। নাইজার পুলিশের মুখপাত্র ওয়াসিও আবিওদুন বলেন, রবিবার মোটর সাইকেলে চেপে বেশ কয়েকজন বন্দুকধারী সন্ত্রাসী বাজারের চত্বরে এসে নির্বিচারে গুলি চালাতে থাকে। এতে ঘটনাস্থলেই নিহত হন কমপক্ষে ৩০ জন এবং আহত হন বহুসংখ্যক। এসময় বেশ কয়েকটি দোকানে লুটপাট ও অগ্নিসংযোগও করেছে তারা।

স্থানীয় লোকজনের কাছে এই সন্ত্রাসীরা ‘ডাকাত’ নামে পরিচিত। রয়টার্সকে আবিওদুন আরো বলেন, হত্যা-লুটপাট-অগ্নিসংযোগের পাশাপাশি কয়েকজনকে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। অপহৃতদের উদ্ধারে ইতোমধ্যে পুলিশ তৎপরতা শুরু করেছে।

হামলায় আহত দাউদা সাকুল্লে নামের এক ব্যক্তি রয়টার্সকে বলেন, ডাকাতরা এমনকি নারী-শিশুদেরও রেহাই দেয়নি। হামলার সময় মার্কেটে নিরাপত্তা বাহিনীর কোনো উপস্থিতি ছিলো না। আমরা মার্কেটে লাশ খুঁজছি।

এদিকে এক বিবৃতিতে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু বলেছেন, হামলায় সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তার করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।

অপহরণের শিকার সবাইকে যত শিগগির সম্ভব উদ্ধার করতে প্রশাসনকে বলা হয়েছে। সেই সঙ্গে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো, বিশেষ করে বন-জঙ্গলের নিকটবর্তী অঞ্চলগুলোতে কঠোর অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে, বিবৃতিতে বলেছেন প্রেসিডেন্ট।

এই হামলার প্রায় এক মাস আগে নাইজেরিয়ার মধ্যাঞ্চলে একটি ক্যাথলিক স্কুল থেকে বন্দুকের মুখে ৩০০ যন শিক্ষার্থীকে অপহরণ করেছিল সন্ত্রাসীরা। সেই শিক্ষার্থীদের সবাইকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার