weather ৩৩.৮২ o সে. আদ্রতা ৪৭% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৪, আহত ১৫

প্রকাশ :

চাঁদপুরে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৪, আহত ১৫

ছবি : সংগৃহীত

চাঁদপুর প্রতিনিধি
ঘন কুয়াশার কারণে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি জাকির সম্রাট-৩ ও বরিশালগামী অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চারজন হয়েছে। এতে কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছেন। আহত ও নিহত সবাই জাকির সম্রাট-৩ লঞ্চের যাত্রী।

প্রত্যক্ষদর্শী ও প্রশাসনিক সূত্রে জানা গেছে, দুর্ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে চাঁদপুরের হাইমচর সীমান্তবর্তী নীলকমল বাংলা বাজার এলাকায়।

ভোলার ঘোষেরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা জাকির সম্রাট-৩ লঞ্চটি হাইমচর নৌ এলাকায় অতিক্রম করছিল। একই সময়ে বরিশালগামী অ্যাডভেঞ্চার-৯ লঞ্চও নদীতে ছিল। ঘন কুয়াশার কারণে দিক নির্ণয় করতে না পেরে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি জাকির সম্রাট-৩ লঞ্চকে সজোরে ধাক্কা দেয়।

যাত্রীরা জানান, সংঘর্ষের সময় জাকির সম্রাট-৩ লঞ্চ মাঝনদীতে ডুবো অবস্থায় ভাসছিল।

তখন ভোলা থেকে ঢাকাগামী এম.ভি. কর্ণফুলী-৯ লঞ্চ দ্রুত এসে যাত্রীদের উদ্ধার করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম ইকবাল ও সদর ঘাট নৌ থানার ইনচার্জ সোহাগ রানা শুক্রবার বেলা ১১টায় এই তথ্য নিশ্চিত করেছেন। ঝালকাঠির সহকারী পুলিশ সুপার বায়জিদ ইবনে আকবর জানান, বরিশালগামী অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি সকালে ঝালকাঠিতে জব্দ করা হয়েছে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ-পরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য বলেন, নদীতে ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে।

নৌ পুলিশ জানায়, দুর্ঘটনার পর লঞ্চগুলো ঘটনাস্থল ত্যাগ করেছে। সদরঘাটে দুর্ঘটনা কবলিত লঞ্চ পরিদর্শন করছেন নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড সাগরে লঘুচাপের পূর্বাভাস, টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা সাগরে লঘুচাপের পূর্বাভাস, টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা দেশজুড়ে বৃহস্পতি-শুক্রবার এলপিজির দোকান বন্ধ ঘোষণা দেশজুড়ে বৃহস্পতি-শুক্রবার এলপিজির দোকান বন্ধ ঘোষণা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে