weather ৩২.৩৮ o সে. আদ্রতা ৫১% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে গুলি করে বিকাশ এজেন্টের ১৫ লাখ টাকা লুট

প্রকাশ :

টঙ্গীতে গুলি করে বিকাশ এজেন্টের ১৫ লাখ টাকা লুট

ছবি : সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে বিকাশ এজেন্টের বিক্রয় প্রতিনিধিকে গুলি করে ১৫ লাখ ৭৭ হাজার টাকা লুট করা হয়েছে।

আনারকলি রোড এলাকায় শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ঘটনায় গুলিবিদ্ধ আরিফকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানিয়েছেন।

আহত বিক্রয় প্রতিনিধি আজাদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘টঙ্গীবাজার ও আশপাশের এলাকার বিকাশ এজেন্টের দোকান থেকে টাকা সংগ্রহ করে আমরা আনারকলি রোড হয়ে টঙ্গীবাজার সেনাকল্যাণ ভবনের জেঅ্যান্ডসন্স নামের বিকাশ এজেন্টের অফিসে যাচ্ছিলাম। 

মোটরসাইকেল আনারকলি রোডের মাঝামাঝি আসা মাত্র তিন জন মোটরসাইকেলে এসে আমাদের গতিরোধ করে। এ সময় আমাদের সঙ্গে থাকা টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নিতে চাইলে বাধা দেই।

আজাদের ভাষ্য, দুর্বৃত্তরা আরিফের বুকে এক রাউন্ড গুলি করে এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ১৫ লাখ ৭৭ হাজার টাকা ভর্তি ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়।

টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আজাদকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং আরিফকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপরাধীদের ধরতে অভিযান শুরু হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

পিপলসনিউজ/আরইউ 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড সাগরে লঘুচাপের পূর্বাভাস, টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা সাগরে লঘুচাপের পূর্বাভাস, টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা দেশজুড়ে বৃহস্পতি-শুক্রবার এলপিজির দোকান বন্ধ ঘোষণা দেশজুড়ে বৃহস্পতি-শুক্রবার এলপিজির দোকান বন্ধ ঘোষণা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে