weather ৩৪.৫২ o সে. আদ্রতা ৪৫% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর তিন এলাকায় চারটি ককটেল বিস্ফোরণ, আহত ১

প্রকাশ :

রাজধানীর তিন এলাকায় চারটি ককটেল বিস্ফোরণ, আহত ১

ফাইল ছবি

সিনিয়র রিপোর্টার
রাজধানীর শান্তিনগর, মৌচাক ও মিরপুরে চারটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে মিরপুরে ফুটপাতের একজন দোকানি আহত হয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে দুর্বৃত্তরা এসব ককটেল বিস্ফোরণ ঘটায় বলে জানিয়েছে পুলিশ।

মিরপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকার মুক্তিযোদ্ধা শপিং কমপ্লেক্সের ছাদের ওপর থেকে বিকাল সাড়ে ৪টার দিকে একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বিস্ফোরণে মার্কেটের সামনের ফুটপাতের এক দোকানি আহত হন।

এছাড়া রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-১০ এর পুলিশ বক্সের কাছে আরেকটি ককটেলের বিস্ফোরণ ঘটনায় দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, মিরপুরের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে ফুটপাতের এক দোকানি সামান্য আহত হয়েছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মার্কেটের ওপর থেকে কেউ একজন বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে।

এছাড়া রাত ৮টা ১৫ মিনিটের দিকে শান্তিনগর এলাকার পশ্চিম সিগন্যালের কাছে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। ককটেলটি সিগন্যালের কাছের একটি বটগাছে থাকা বিজ্ঞাপনের বিলবোর্ডে লেগে বিস্ফোরণ হয়। এতে কেউ হতাহত হয়নি। এরপর রাত ৮টা ৪০ মিনিটের দিকে মৌচাক ক্রসিংয়ে আরেকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায়ও কেউ হতাহত হয়নি।

পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার