weather ৩৩.৯৮ o সে. আদ্রতা ৪৭% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিকাকে চুমু কামড়ে ছিন্ন প্রেমিকের জিহ্বা

প্রকাশ :

প্রেমিকাকে চুমু কামড়ে ছিন্ন প্রেমিকের জিহ্বা

ছবি : সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক
ভারতের উত্তর প্রদেশের কানপুরে এক নারীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে চম্পি নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, জোরপূর্বক চুমু খাওয়ার চেষ্টা করলে প্রতিরোধ করতে গিয়ে ওই নারীর কামড়ে চম্পির জিহ্বার একটি অংশ কেটে যায়।

পুলিশ জানায়, বিবাহিত চম্পি এবং ওই নারীর মধ্যে আগেও সম্পর্ক ছিল। তবে পরিবারের সিদ্ধান্তে শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছিলেন ওই নারী। এ কারণে তিনি চম্পির সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন। এতে চম্পি বিরক্ত হয়ে প্রায়ই তাকে অনুসরণ করতেন।

গত সোমবার বিকেলে ওই নারী স্থানীয় একটি পুকুরের কাছে গেলে চম্পি তাকে অনুসরণ করে সেখানে হাজির হন। সুযোগ বুঝে তিনি নারীর শ্লীলতাহানি করে এবং জোর করে চুমু খাওয়ার চেষ্টা চালান।

প্রচণ্ড বাধা দেওয়া সত্ত্বেও চম্পি জোরাজুরি করায় নারী আত্মরক্ষার্থে তার জিহ্বায় কামড় দেন। এতে জিহ্বার একটি অংশ কেটে পড়ে যায়।

ব্যথায় চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং খবর পেয়ে পরিবার ছুটে এসে চম্পিকে কমিউনিটি হেলথ সেন্টারে (সিএইচসি) নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর তাকে কানপুরের একটি বড় হাসপাতালে পাঠানো হয়।

কানপুরের ডেপুটি কমিশনার অফ পুলিশ দীনেশ ত্রিপাঠি জানান, ঘটনাটি সত্য এবং চম্পির বিরুদ্ধে মামলা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন