weather ৩৪.৫২ o সে. আদ্রতা ৪৫% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুর জোনের এসিসহ তিন পুলিশ কর্মকর্তা ক্লোজড

প্রকাশ :

মোহাম্মদপুর জোনের এসিসহ তিন পুলিশ কর্মকর্তা ক্লোজড

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মোহাম্মদপুর থানায় ‎দায়িত্বে অবহেলার অভিযোগে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনারসহ (এসি) তিন পুলিশ কর্মকর্তাকে ক্লোজ করা হয়েছে।

‎শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এসএন নজরুল ইসলাম থানা পরিদর্শনে এসে এ আদেশ দেন।

‎সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন– মোহাম্মদপুর জোনের এসি মেহেদী হাসান, পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম ও ডিউটি অফিসার এসআই মাসুদুর রহমান।

‎ডিএমপির একটি সূত্র জানায়, ডিএমপি কমিশনারের স্পষ্ট নির্দেশনা রয়েছে, কোনো থানা এলাকায় আওয়ামী লীগের মিছিল বা সমাবেশ হলে সংশ্লিষ্ট থানাকে তাৎক্ষণিকভাবে জবাবদিহির আওতায় আনা হবে।

‎এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে শুক্রবার জুমার নামাজের পর মোহাম্মদপুর এলাকায় সরেজমিন পরিদর্শনে যান ডিএমপির অতিরিক্ত। এ সময় থানার দায়িত্বরত পুলিশ কর্তারা খাওয়া ও বিশ্রামে ব্যস্ত ছিলেন। আওয়ামী লীগের মিছিল রোধে দায়িত্বে থাকা কর্মকর্তারা অন্য কাজে ব্যস্ত থাকায় ক্লোজ করা হয়েছে বলে জানা গেছে।

ডিএমপির মুখপাত্র উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, প্রশাসনিক কারণে এসিকে ডিএমপি সদরদপ্তরে, পরিদর্শক (অপারেশনস) ও ডিউটি অফিসারকে কেন্দ্রীয় রিজার্ভ অফিসে সংযুক্ত করা হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার