weather ২৯.০৬ o সে. আদ্রতা ৬৫% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে আগুন, একই পরিবারের ৫ জন দগ্ধ

প্রকাশ :

সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে আগুন, একই পরিবারের ৫ জন দগ্ধ

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বসতবাড়িতে গ্যাস লিকেজ হয়ে একই পরিবারের শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কাঁচপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সার্জারি চিকিৎসক শাওন বিন রহমান।

দগ্ধরা হলেন- তিন্নি (১২), মুন্নি (১৪), মৌরি (৬), মানব চৌধুরী (৪০) এবং বাচা (৩৮)।

শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, আগুনের খবর আমরা পাইনি। কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি।

শাওন বিন রহমান বলেন, একই পরিবারের পাঁচ সদস্য আমাদের এখানে ভর্তি হয়েছেন। দগ্ধদের মধ্যে তিন্নি ২২ শতাংশ, মুন্নি ২৮ শতাংশ, শিশু মৌরি ৩৬ শতাংশ, মানব চৌধুরী ৭০ শতাংশ এবং বাচা নামে এক নারী ৪৫ শতাংশ দগ্ধ হয়েছেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড সাগরে লঘুচাপের পূর্বাভাস, টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা সাগরে লঘুচাপের পূর্বাভাস, টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা দেশজুড়ে বৃহস্পতি-শুক্রবার এলপিজির দোকান বন্ধ ঘোষণা দেশজুড়ে বৃহস্পতি-শুক্রবার এলপিজির দোকান বন্ধ ঘোষণা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে