weather ২৯.৮৯ o সে. আদ্রতা ৫৮% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পতেঙ্গায় ভেসে এলো দুই জেলের মরদেহ, এখনো নিখোঁজ ৬ জন

প্রকাশ :

পতেঙ্গায় ভেসে এলো দুই জেলের মরদেহ, এখনো নিখোঁজ ৬ জন

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আট জেলের মধ্যে দু’জনের মরদেহ পতেঙ্গায় ভেসে এসেছে। ট্রলারডুবির ঘটনায় এখনো ছয় জেলে নিখোঁজ রয়েছেন।

শনিবার (৯ আগস্ট) বিকাল সাড়ে পাঁচটায় পতেঙ্গা ১৮ নম্বর ঘাট এলাকায় মরদেহ দুটি ভেসে আসতে দেখেন স্থানীয়রা। ভেসে আসা মরদেহ দুটি আজাদ ও ইদ্রিসের বলে শনাক্ত করেছেন তাদের সহকর্মীরা।

চট্টগ্রাম সদরঘাট নৌ-পুলিশের ওসি মোহাম্মদ আরিফ বলেন, বিকালে পতেঙ্গায় মরদেহ ভেসে আসার তথ্য পেয়ে তা উদ্ধার করেছে পুলিশ। তাদের পরিচয় শনাক্ত করেছি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের কাজ চলছে।

বৃহস্পতিবার বঙ্গোপসাগরে ফিশিং বোটের ধাক্কায় ট্রলারডুবির ঘটনা ঘটে। নগরীর ফিশারিঘাট এলাকা থেকে ১৯ জন জেলে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হয় আনিকা নামের ট্রলারটি। বেলা ১২টার পর বঙ্গোপসাগরের পতেঙ্গা এলাকা পেরিয়ে গভীর সাগরের দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে একটি জাহাজের ধাক্কা লাগলে ট্রলারটি ডুবে যায়। পরে স্থানীয় একটি নৌযানে উঠে ১১ জন বেঁচে ফিরলেও আটজন নিখোঁজ থাকেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড সাগরে লঘুচাপের পূর্বাভাস, টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা সাগরে লঘুচাপের পূর্বাভাস, টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা দেশজুড়ে বৃহস্পতি-শুক্রবার এলপিজির দোকান বন্ধ ঘোষণা দেশজুড়ে বৃহস্পতি-শুক্রবার এলপিজির দোকান বন্ধ ঘোষণা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে