weather ৩৪.৫২ o সে. আদ্রতা ৪৫% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লগার অভিজিৎ হত্যা: জামিন পেলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শফিউর ফারাবি

প্রকাশ :

ব্লগার অভিজিৎ হত্যা: জামিন পেলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শফিউর ফারাবি

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শফিউর রহমান ফারাবিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার (৩০ জুলাই) বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই জামিন আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এসএম শাহজাহান। তার সঙ্গে ছিলেন আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান।

আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান বলেন, বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ২০২১ সালে শফিউর রহমান ফারাবির আপিল শুনানির জন্য গ্রহণ করেছিলেন হাইকোর্ট। এখন তাকে অন্তর্বর্তী জামিন দিয়েছেন আদালত। এই মামলায় চার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি আছে। 

সে চার আসামির কেউই তাদের জবানবন্দিতে ফারাবির নাম উল্লেখ করেননি। এমনকি তদন্ত কর্মকর্তা ছাড়া অন্য কোনো সাক্ষীর সাক্ষ্যেও তার নাম আসেনি। ফারাবী নিজেও কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। এ ছাড়া ২০১৫ সালের ৩ মার্চ থেকে তিনি এ মামলায় কারাবন্দি। এসব যুক্তি তুলে ধরে জামিন চাওয়া হলে আদালত জামিন দেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় ব্লগার অভিজিৎ রায়কে। এ মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড ও এক আসামি অর্থাৎ শফিউর রহমান ফারাবীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান। ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি এই রায় দেওয়া হয়। পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করেন ফারাবি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার