weather ৩০.৫৮ o সে. আদ্রতা ৫৭% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঘুরতে গিয়ে পাহাড় থেকে পিছলে পড়ে ২ পলিটেকনিক শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশ :

ঘুরতে গিয়ে পাহাড় থেকে পিছলে পড়ে ২ পলিটেকনিক শিক্ষার্থীর মৃত্যু

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো
বন্ধুদের সঙ্গে পাহাড়ে ঘুরতে গিয়ে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের দুই ছাত্রের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো তিনজন। বুধবার (৯ জুলাই) দুপুরে বারইয়ারহাট ফায়ার সার্ভিসের একটি দল অভিযান চালিয়ে নিখোঁজ সেই দুই কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করে।

মঙ্গলবার (৮ জুলাই) চট্টগ্রামের মীরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকায় পর্যটকদের গমননিষিদ্ধ মেলখুম ট্রেইলে এ দুর্ঘটনা ঘটেছে। 

মৃতরা হলেন- চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের নাপিতের চর গ্রামের আরফান গালিব (২২) ও ঢাকার যাত্রাবাড়ীর ধুনিয়ালাপাড়া এলাকার মো. ইব্রাহিম হৃদয় (২২)। তারা ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল টেকনোলজির সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। আহতরা হলেন- মো. মিরাজ, রায়হান ও সায়েম।

মৃতদের বন্ধুরা জানান, মঙ্গলবার সকালে ফেনী থেকে তারা তিন বন্ধু মিলে মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকার মেলখুম ট্রেইলে ঘুরতে যান। তাদের সঙ্গে যোগ দেন স্থানীয় আরো দুই তরুণ। সেদিন রাত থেকে তাদের কোনো সন্ধান না পেয়ে আরেক বন্ধু জিহাদ হাসানসহ কয়েকজন মেলখুম গিরিপথে গিয়ে স্থানীয় বাসিন্দা, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে নিখোঁজ হওয়ার বিষয়টি জানান। পরে বুধবার বিকাল ৫টার দিকে ঘটনাস্থল থেকে গালিব ও হৃদয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত সায়েম বলেন, বৃষ্টি চলাকালে পাহাড়ের একটি অংশে ছবি তোলার সময় এক বন্ধুর ব্যাগ পড়ে যায়। ব‍্যাগটি তুলতে গিয়ে প্রথমে হৃদয় পা পিছলে পড়ে যান। তাকে উদ্ধার করতে গিয়ে গালিবও পড়ে যান। পরে পানির স্রোতের কারণে তাদের আর পাওয়া যায়নি। আমিসহ ওই এলাকার স্থানীয় দুজন সারারাত সেখানে থেকে তাদের খোঁজাখুঁজি করেছিলাম।

মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুর বিভাগে দায়িত্বরত চিকিৎসক রাজু সিংহ বলেন, হাসপাতালে আহত অবস্থায় তিনজনকে আনা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

এ ব্যাপারে বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস বলেন, সোনাপাহাড় মেলখুম ট্রেইলে পাঁচজন পর্যটক নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করি। বুধবার বিকালে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের সিনিয়র শিক্ষক জিএম তাজ উদ্দিন পলাশ বলেন, বর্ষা মৌসুমে মেলখুম ট্রেইলে পর্যটক যাওয়া নিষিদ্ধ রয়েছে, তবু শুনেছি তারা সেখানে গিয়েছে। দুই ছাত্রের মর্মান্তিক মৃত্যুতে পলিটেকনিক ইনস্টিটিউটে শোক বইছে। 

এদিকে বুধবার রাতে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শাহিন চত্বরে দুই ছাত্রের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাদের লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

পিপলসনিউজ/আরইউ   

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড সাগরে লঘুচাপের পূর্বাভাস, টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা সাগরে লঘুচাপের পূর্বাভাস, টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা দেশজুড়ে বৃহস্পতি-শুক্রবার এলপিজির দোকান বন্ধ ঘোষণা দেশজুড়ে বৃহস্পতি-শুক্রবার এলপিজির দোকান বন্ধ ঘোষণা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে