weather ৩০.৫৪ o সে. আদ্রতা ৫৪% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বৌভাত থেকে ফেরার পথে বাস পুকুরে, নিহত ৩

প্রকাশ :

বৌভাত থেকে ফেরার পথে বাস পুকুরে, নিহত ৩

ছবি : সংগৃহীত

রংপুর ব্যুরো
রংপুরের পীরগাছায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ থেকে ২০ জন। বুধবার (৯ জুলাই) রাত সাড়ে দশটার দিকে উপজেলার বেলতলী বাজারের পাশে পূর্ব পারুল বানিয়াপাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রংপুর সিটি করপোরেশনের নজিরেরহাট এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বী ৫০ থেকে ৬০ জন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা এলাকায় একটি বিয়ের বৌভাত অনুষ্ঠানে গিয়েছিলেন। ফেরার পথে বাসটি পীরগাছা-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দেউতি বেলতলী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাককে সাইড দিয়ে গিয়ে পুকুরে পড়ে যায়।

এ সময় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুসহ দুজনের মরদেহ উদ্ধার করেন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।

পীরগাছা ফায়ার সার্ভিসের ইনচার্জ আল-আমিন জানান, ঘটনাস্থল থেকে এক শিশুসহ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি।

আহতদের উদ্ধার করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপরই বাসের চালক, হেলপার এবং সুপারভাইজার পালিয়ে গেছেন।

পিপলসনিউজ/আরইউ   

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড সাগরে লঘুচাপের পূর্বাভাস, টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা সাগরে লঘুচাপের পূর্বাভাস, টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা দেশজুড়ে বৃহস্পতি-শুক্রবার এলপিজির দোকান বন্ধ ঘোষণা দেশজুড়ে বৃহস্পতি-শুক্রবার এলপিজির দোকান বন্ধ ঘোষণা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে