weather ৩২.৪ o সে. আদ্রতা ৪৯% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে ট্রাকে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩

প্রকাশ :

টাঙ্গাইলে ট্রাকে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩

ছবি : সংগৃহীত

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের বাসাইলে মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে বাবা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। মঙ্গলবার (৩ জুন) সকাল ৯টা দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের করা‌তি বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাতুল (১৪), আরেক ভাই অতুল এবং তাদের বাবা আমজাদ (৪০)। তারা মাইক্রোবাসে করে ঢাকা থেকে শেরপুর যা‌চ্ছিলেন। এ ঘটনায় আহত তিন জন টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে দুইজন নারী ও একজন শিশু রয়েছে।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, করাতিপাড়া বাইপাস এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় তিনজন নিহত হন এবং আহত হন আরো তিনজন। ট্রাক ও মাইক্রোবাসটি জব্দ করা করা হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড সাগরে লঘুচাপের পূর্বাভাস, টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা সাগরে লঘুচাপের পূর্বাভাস, টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা দেশজুড়ে বৃহস্পতি-শুক্রবার এলপিজির দোকান বন্ধ ঘোষণা দেশজুড়ে বৃহস্পতি-শুক্রবার এলপিজির দোকান বন্ধ ঘোষণা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে