weather ৩৩.৮২ o সে. আদ্রতা ৪৭% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাকরি নীলফামারীতে, থাকেন সিঙ্গাপুরে

প্রকাশ :

চাকরি নীলফামারীতে, থাকেন সিঙ্গাপুরে

ছবি : সংগৃহীত

নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের মাগুড়া-দোলাপাড়া আদর্শ নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহায়ক মেহেদী হাসান প্রবাসে থেকে চাকরি করেন। জানা যায়, তিনি গত ছয় মাস সিঙ্গাপুরে অবস্থান করছেন, অথচ বিদ্যালয়ের হাজিরা খাতায় তার উপস্থিতি নিয়মিত দেখানো হচ্ছে। শুধু তাই নয়, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে তার বেতন-ভাতাও নিয়মিত উত্তোলন করা হচ্ছে।

মেহেদী হাসান ২০২৩ সালের ৯ নভেম্বর বিদ্যালয়টিতে যোগ দেন এবং এক বছরের মধ্যেই এমপিওভুক্ত হন। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তানজিলা আক্তারের আপন ছোট ভাই মেহেদী হাসান। স্থানীয়রা অভিযোগ করেন, প্রধান শিক্ষিকার প্রভাব ও পদ-পদবীর সুযোগ নিয়েই এমন অনিয়ম ঘটেছে।

সরকারি নিয়ম অনুযায়ী, কোনো শিক্ষক বা কর্মচারী ইএফটি-ভুক্ত হতে হলে তাকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নিয়মিত কর্মরত থাকতে হয়। অথচ, মেহেদী হাসান দীর্ঘদিন সিঙ্গাপুরে থেকেও নিয়মিত বেতন পাচ্ছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি শুনেছি তিনি প্রবাসে আছেন। তবে কাগজপত্র দেখে ইএফটির তালিকায় নাম দিয়েছি। তিনি বেতন উত্তোলনের বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানাতে পারেননি।

বিষয়টি নিয়ে প্রধান শিক্ষিকা তানজিলা আক্তার বলেন, আমার স্বামী এ বিষয়ে কথা বলবেন। তার স্বামী ও বিদ্যালয়ের সাবেক সভাপতি শাহ আলম সাংবাদিকদের বলেন, ভাই, বাদ দেন এসব। একটি প্রতিষ্ঠান গড়তে অনেক কষ্ট লাগে। নিয়ম মেনে সবকিছু সম্ভব হয় না।

জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, প্রধান শিক্ষিকা তানজিলা আক্তার কেবল নামে প্রধান। সবকিছু নিয়ন্ত্রণ করেন তার স্বামী শাহ আলম। এমনকি তিনি একবার আমার স্বাক্ষর জাল করে ডিডি অফিসে কাগজপত্র পাঠিয়েছিলেন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী হক বলেন, প্রবাসে থেকে চাকরি করার কোনো আইনগত সুযোগ নেই। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি জানান, এর আগেও বিদ্যালয়ের নিরাপত্তাকর্মী মাহাবুল ইসলাম বেতন সংক্রান্ত অনিয়মের অভিযোগ জমা দিয়েছিলেন, সেটিরও তদন্ত চলছে।

মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু বলেন, বিদ্যালয়ের অফিস সহায়ক মেহেদী হাসান গত ছয় মাসের বেশি সময় সিঙ্গাপুরে রয়েছেন, এ বিষয়ে আমি এলাকাবাসী ও স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে নিশ্চিত হয়েছি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাগরে লঘুচাপের পূর্বাভাস, টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা সাগরে লঘুচাপের পূর্বাভাস, টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা দেশজুড়ে বৃহস্পতি-শুক্রবার এলপিজির দোকান বন্ধ ঘোষণা দেশজুড়ে বৃহস্পতি-শুক্রবার এলপিজির দোকান বন্ধ ঘোষণা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময়