weather ৩৪.৫২ o সে. আদ্রতা ৪৫% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের চলমান অভিযানে একদিনে গ্রেপ্তার দেড় হাজারের বেশি

প্রকাশ :

পুলিশের চলমান অভিযানে একদিনে গ্রেপ্তার দেড় হাজারের বেশি

ফাইল ছবি

সিনিয়র রিপোর্টার
পুলিশের চলমান অভিযানে রাজধানী ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৫০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ৯৭৩ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫৩৫ জনকে গ্রেপ্তার করা হয়।

রবিবার (২৭এপ্রিল) দুপুরে গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদরদফতরে এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেন। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশব্যাপী পুলিশ সদস্যরা একযোগে অভিযান চালিয়ে ১ হাজার ৫০৮ জন আসামিকে গ্রেপ্তার করেছে। এ সময় ছয় রাউন্ড সীসা কার্তুজ, তিনটি ছোরা, তিনটি চায়নিজ কুড়াল, দুইটি চাপাতি, একটি বিদেশি পিস্তল, ১০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। সারা দেশে অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার